Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মণিপুরের কিছু এলাকায় পাঁচ দিনের জন্য ইন্টারনেট ও মোবাইল ডেটা সার্ভিস বন্ধ করে দিয়েছে রাজ্য সরকার। সোশ্যাল মিডিয়ায় দুষ্কৃতকারীরা সহিংসতাকে উসকে দিতে পারে এমন আশঙ্কা থেকেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে মণিপুরের ইম্ফল পশ্চিম, ইম্ফল পূর্ব ও থৌবল জেলায় গতকাল (মঙ্গলবার) থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে। সোমবার ছাত্রদের নেতৃত্বে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের জেরে এমন সিদ্ধান্ত নেওয়া হয়।

মণিপুরে সংখ্যাগরিষ্ঠ হিন্দু মেইতি সম্প্রদায় ও খ্রিষ্টান কুকি সম্প্রদায়ের মধ্যে এক বছরেরও বেশি সময় ধরে কদিন পরপরই সংঘর্ষের ঘটনা ঘটছে। এক্ষেত্রে বিগত কয়েক মাস কিছুটা শান্ত পরিস্থিতি বিরাজ করলেও গত সপ্তাহে দুই সম্প্রদায়ের মধ্যে নতুন করে সংঘাত শুরু হয়েছে।

নতুন সংঘাতে অন্তত ১১ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এক্ষেত্রে বিক্ষোভকারীরা গত সপ্তাহে প্রাণঘাতী অস্ত্র এবং ড্রোন হামলার জন্য অভিযুক্ত বিদ্রোহীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।

এদিকে রাজ্য সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, “মণিপুর রাজ্যের আঞ্চলিক অধিক্ষেত্রে ১০ সেপ্টেম্বর বিকাল থেকে ১৫ সেপ্টেম্বর ৩ বিকাল ৩টা পর্যন্ত পাঁচ দিনের জন্য লিজ লাইন, ভিএসএটি, ব্রডব্যান্ড এবং ভিপিএন পরিষেবা সহ ইন্টারনেট এবং মোবাইল ডেটা পরিষেবাগুলোর ওপর সাময়িক স্থগিতাদেশ দেওয়া হয়েছে।”

রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে ব্যর্থতার অভিযোগে পুলিশ মহাপরিদর্শক (ডিজিপি) এবং নিরাপত্তা উপদেষ্টাকে অপসারণের দাবি তুলেছে শিক্ষার্থীরা। এক্ষেত্রে শিক্ষার্থীদের আন্দোলন সহিংসতা রূপ নিলে কারফিউ ঘোষণা করা হয়।

ইন্টারনেট বন্ধের বিষয়ে রাজ্যটির সরকার বলেছে, “দেশবিরোধী এবং অসামাজিক তৎপরতাকে নস্যাৎ করতে এবং শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে এবং সরকারি/বেসরকারি সম্পত্তির কোনো প্রকার প্রাণহানি বা বিপদ রোধ করতে আইন ও শৃঙ্খলা রক্ষায় পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা জরুরি হয়ে পড়েছে। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার ইত্যাদির মতো বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে ভুল তথ্য এবং মিথ্যা গুজব ছড়ানো বন্ধ করতে জনস্বার্থে এই আদেশ।”

গত সপ্তাহে সন্দেহভাজন কুকি বিদ্রোহীরা রাজ্যের রাজধানী ইম্ফল থেকে ২২৯ কিলোমিটার দূরে অবস্থিত নুংচাপ্পি গ্রামে হামলা চালায়। সেখানে ৬৩ বছর বয়সী ইউরেমবাম কুলেন্দ্র সিংহ নামে এক ব্যক্তি নিহত হন।

এর আগে মইরাং শহরে রকেট-বোমা হামলা চালানো হয়। গত রবিবার রাতে কাংপোকপি জেলার দূরবর্তী থাংবুহ গ্রামে দুই সশস্ত্র গোষ্ঠীর সংঘর্ষের মধ্যে পড়ে ৪৬ বছর বয়সী এক নারী নিহত হন।

১ অক্টোবর থেকে বিমানবন্দর এলাকায় নতুন নির্দেশনা

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saumya Sarakar serves as an iNews Desk Editor, playing a key role in managing daily news operations and editorial workflows. With over seven years of experience in digital journalism, he specializes in news editing, headline optimization, story coordination, and real-time content updates. His work focuses on accuracy, clarity, and fast-paced newsroom execution, ensuring breaking and developing stories meet editorial standards and audience expectations.