Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক এবার মিয়ানমারের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার প্রস্তুতি
আন্তর্জাতিক

এবার মিয়ানমারের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার প্রস্তুতি

By জুমবাংলা নিউজ ডেস্কMarch 9, 20212 Mins Read

ইউরোপীয় ইউনিয়ন

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারে সেনা অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতা দখল ও বিক্ষোভকারীদের দমন-পীড়নের প্রেক্ষাপটে দেশটির সামরিক বাহিনী পরিচালিত ব্যবসায় বিস্তৃত আকারে নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। খবর রয়টার্স’র।

কূটনীতিক ও দুটি অভ্যন্তরীণ নথির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এসব তথ্য ফাঁস করেছে।

গত ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের পর থেকেই মিয়ানমারের সামরিক সরকারের বিরুদ্ধে বিক্ষোভ চলছে। নাগরিক অসহযোগ আর নিয়মিত বিক্ষোভে অচল হয়ে পড়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশটি। বিক্ষোভ দমনে সামরিক সরকার কঠোর পদক্ষেপ নিচ্ছে। নিরাপত্তা বাহিনীর গুলিতে এখন পর্যন্ত অর্ধশতাধিক নিহতের কথা জানা গেছে। বেশ কয়েকটি পশ্চিমা দেশ ও জোট ইতোমধ্যে মিয়ানমারের সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে।

এদিকে ইইউ-এর গত ৫ মার্চের এক নথিতে বলা হয়েছে, ‘মিয়ানমারের সামরিক বাহিনীর আয় হয় বা তাদেরকে আর্থিকভাবে সহায়তা করে’ এমন প্রতিষ্ঠানগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপে আগামী ২২ মার্চ ইইউ’র পররাষ্ট্রমন্ত্রীরা একমত হতে পারেন।

নথি থেকে জানা গেছে, সেনা পরিচালিত মিয়ানমার ইকোনোমিক হোল্ডিংস লিমিটেড (এমইএইচএল) ও মিয়ানমার ইকোনোমিক করপোরেশনের (এমইসি) ওপর নিষেধাজ্ঞা আরোপের সম্ভাবনা রয়েছে। এই প্রতিষ্ঠানগুলোর ব্যবসা খনি থেকে খাবার উৎপাদন পর্যন্ত বিস্তৃত। প্রতিষ্ঠানগুলো ব্যাংকিং ও টেলিযোগযোগ ব্যবসাতেও জড়িত।

এদিকে গত বৃহস্পতিবার জার্মানির পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাস দেশটির পার্লামেন্টে বলেছেন, মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের কারণে ইইউ’র অর্থনৈতিক অবরোধের অংশ হিসেবে নতুন ব্যবস্থা নেওয়া হচ্ছে। দ্রুত এ বিষয়ে সিদ্ধান্ত হবে।

বিক্ষোভকারীরা সেনা শাসনের অবসান এবং অং সান সুচিসহ আটক নেতাদের মুক্তির দাবিতে এক মাসেরও বেশি সময় ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
ট্রাম্পের মাথার দাম

ট্রাম্পের মাথার দাম ১২৩ কোটি টাকা ঘোষণা

July 18, 2026
জয়সওয়াল

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ আইনি প্রক্রিয়ায় খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল

July 17, 2026
ট্রাম্প

গ্রিন কার্ডের জন্য ১ লাখ ডলার ফি নেওয়ার পরিকল্পনা ট্রাম্পের

July 17, 2026

Latest News

ট্রাম্পের মাথার দাম

ট্রাম্পের মাথার দাম ১২৩ কোটি টাকা ঘোষণা

জয়সওয়াল

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ আইনি প্রক্রিয়ায় খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল

ট্রাম্প

গ্রিন কার্ডের জন্য ১ লাখ ডলার ফি নেওয়ার পরিকল্পনা ট্রাম্পের

Visa

বাংলাদেশিসহ বিদেশি সব শিক্ষার্থীর জন্য ভিসায় বড় পরিবর্তন যুক্তরাষ্ট্রের

Malyasia

মালয়েশিয়ায় ৮১ বাংলাদেশি আটক

জেডি ভ্যান্স

সিআইএ-মোসাদের সঙ্গে এপস্টাইনের যোগাযোগ ছিল: জেডি ভ্যান্স

স্পন্সর ভিসা

কানাডায় বিদেশি অভিবাসীদের বাবা-মাকে স্থায়ী স্পন্সর ভিসা স্থগিত

IGP

পিউ রিসার্চ সেন্টারের গবেষণা: এখন যুক্তরাষ্ট্রের চেয়ে চীনকে পছন্দ করে বেশি মানুষ

ইরান

পুরো মধ্যপ্রাচ্য গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি ইরানের

নারীর বার্তায়

অপরিচিত এক নারীর বার্তায় খোয়ালেন ২৭ কোটি টাকা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa