
নেদারল্যান্ডসের হেগে আন্তর্জাতিক বিচার আদালতে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে দায়ের করা মামলার প্রথম দিনের শুনানিতে মঙ্গলবারই অংশ নিয়েছেন মিয়ানমারের স্টেট কাউন্সেলর অং সান সু চি। এর আগে গত জুলাইয়ে মিয়ানমারের সেনাবাহিনীর এই কর্মকর্তাদের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাষ্ট্র। নতুন করে যুক্তরাষ্ট্রের নেওয়া সিদ্ধান্তে এই কর্মকর্তাদের সঙ্গে কোনও ধরনের ব্যবসায়ী কার্যক্রম চালাতে পারবেন না আমেরিকার নাগরিকরা। যুক্তরাষ্ট্রে তাদের কোনও সম্পদ থাকলে তা জব্দ করা হবে। রয়টার্স বলছে, ওয়াশিংটন এখন পর্যন্ত মিয়ানমারের সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে যেসব পদক্ষেপ নিয়েছে তার মধ্যে মঙ্গলবারের এই সিদ্ধান্ত সবচেয়ে কঠোর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



