Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home আন্তর্জাতিক এবার রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক

এবার রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র

By জুমবাংলা নিউজ ডেস্কমার্চ 3, 2021Updated:মার্চ 3, 20212 Mins Read

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। রাশিয়ার বিরোধী দলীয় নেতা এবং দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচক অ্যালেক্সেই নাভালনির ওপর বিষ প্রয়োগের ঘটনাকে কেন্দ্র করে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়। মঙ্গলবার বাইডেন প্রশাসন এই নিষেধাজ্ঞার ঘোষণা দেয়। খবর বিবিসির।

খবরে বলা হয়, রাশিয়ার সাত জ্যেষ্ঠ কর্মকর্তা এবং ১৪টি কোম্পানির ওপর এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, যারা রাসায়নিক উৎপাদনের সঙ্গে জড়িত।

আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পর এখন ইউরোপীয় ইউনিয়ন থেকেও রাশিয়ার ওপর একই ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে।

নাভালনিকাণ্ডে বিরোধের জেরে এরই মধ্যে ইউরোপীয় কূটনীতিকদের বহিষ্কার করেছে রাশিয়া। জবাবে জার্মানি, পোল্যান্ড ও সুইডেন রুশ কূটনীতিকদের বহিষ্কার করেছে। ইইউ রাশিয়ার সঙ্গে সম্পর্কচ্ছেদের হুশিয়ারিও দিয়েছে।

তদন্তে বেরিয়ে এসেছে গত বছর সাইবেরিয়া থেকে মস্কোয় ফেরার পথে পুতিনের এই কড়া সমালোচক সোভিয়েত সময়কালীন বিষাক্ত নার্ভ এজেন্ট নোভিচক দিয়ে হত্যার চেষ্টা করা হয়। বিষপ্রয়োগে অসুস্থ নাভালনি কোমায় চলে গিয়েছিলেন। পরে জার্মানিতে দীর্ঘদিনের চিকিৎসায় তিনি সুস্থ হয়ে ও্ঠেন।

এতেই ক্ষান্ত হয়নি রুশ প্রশাসন। জার্মানি থেকে গত ১৭ জানুয়ারি মস্কো ফেরার পর বিমানবন্দরেই আটক করা হয় নাভালনিকে। পরে মস্কোর একটি আদালত তাকে সাড়ে তিন বছরের কারাদণ্ড দেন। বর্তমানে তিনি কারাগারে আছেন।

নাভালনির মুক্তির দাবিতে তার সমর্থকরা রাশিয়াজুড়ে বিক্ষোভ করছেন। রাশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসেন। তাদের অভিযোগ— রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ক্ষমতা দীর্ঘ করতে নাভালনিকে সাজা দেওয়া হয়েছে। তার নির্দেশেই নাভালনিকে বিষপ্রয়োগ করা হয়েছিল।

তবে নাভালনিকে বিষপ্রয়োগের অভিযোগ উড়িয়ে দিয়েছে রুশ সরকার। বরং তারা সত্যিই নাভালনিকে নার্ভ এজেন্ট প্রয়োগ করে হত্যার চেষ্টা করা হয়েছিল কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
আয়াতুল্লাহ খামেনির জানাজা

আয়াতুল্লাহ খামেনির জানাজা-দাফনের সময় জানালো ইরান

জুন 9, 2026
তেলের দাম

আন্তর্জাতিক বাজারে কমেছে তেলের দাম

জুন 9, 2026
আবার চালু

আবার চালু হলো তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর

জুন 9, 2026
Latest News
আয়াতুল্লাহ খামেনির জানাজা

আয়াতুল্লাহ খামেনির জানাজা-দাফনের সময় জানালো ইরান

তেলের দাম

আন্তর্জাতিক বাজারে কমেছে তেলের দাম

আবার চালু

আবার চালু হলো তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর

মতবিরোধের ইঙ্গিত

এবার ইরানে হামলা করলে ইসরায়েলকে একা লড়তে হবে: ট্রাম্প

মতবিরোধের ইঙ্গিত

নেতানিয়াহুর সঙ্গে প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়েন ট্রাম্প: মার্কিন দূত

ঢুকতে দিল না

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিল না যুক্তরাষ্ট্র

ব্যর্থ হলে

‘আলোচনা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্রকে হরমুজ থেকে বিতাড়িত করবে ইরান’

ট্রাম্প

ইসরায়েল ইরানে ফের হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে: ট্রাম্প

বিশ্ববাজারে তেলের দাম

বিশ্ববাজারে তেলের দামে বড় লাফ

রাস্তায় থুতু

রাস্তায় থুতু বা ময়লা ফেললেই শাস্তি

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa