Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বনবী হযরত মোহাম্মদ (সা.) ও তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগানের ব্যাঙ্গচিত্র প্রকাশ করায় ফরাসি সাপ্তাহিক ম্যাগাজিন শার্লি হেবদোর বিরুদ্ধে নিন্দা জানিয়েছে আজারবাইজান। খবর-আজভিশন।

বৃহস্পতিবার আজারবাইজান প্রেসিডেন্টের সহযোগী হিকমত হাজিয়েভ এক বিবৃতিতে বলেন, ইসলাম ও বিশ্বনবীর বিরুদ্ধে শার্লি হেবদো সাময়িক পত্রিকাটির উসকানিমূলক পদক্ষেপ বিশ্বজুড়ে মুসলমানদের পবিত্র অনুভূতির অপমান।

তিনি বলেন, পত্রিকাটি স্বাধীন মতবাদের কথা বলে ধর্ম বৈষম্য ও সহিংসতার উৎসাহ দিচ্ছে। আমাদের ভ্রাতৃসম্পর্কিত তুর্কি প্রেসিডেন্ট এরদোগানকে শার্লি হেবদোর আক্রমণের তীব্র নিন্দা জানাচ্ছি।

মহানবী (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের জেরে এক মুসলিম তরুণ স্যামুয়েল প্যাতি নামে একজন ইতিহাস শিক্ষককে গলা কেটে হত্যা করে। এর পর থেকেই উত্তপ্ত হতে থাকে ফ্রান্স। এ ঘটনায় মহানবী (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রকাশ অব্যাহত রাখার ঘোষণা দেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তার এ ঘোষণায় আরব বিশ্বে ফ্রান্সের পণ্য বয়কটের ডাক আসে। ইসলামের প্রতি এমন মানসিকতার জন্য ম্যাক্রোঁর মানসিক চিকিৎসা দরকার বলে মন্তব্য করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান।

তুরস্ক, পাকিস্তান ও ইরানসহ অন্যান্য মুসলিম দেশের ধারাবাহিকতায় ফ্রান্সের নিন্দা জানিয়েছে সৌদি আরব। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, মহানবী হযরত মোহাম্মদকে (সা.) নিয়ে আপত্তিজনক ব্যাঙ্গচিত্র প্রকাশ কিংবা সন্ত্রাসের সঙ্গে ইসলামকে জড়ানোর যেকোনো উদ্যোগের নিন্দা জানাচ্ছে রিয়াদ। এছাড়া বাংলাদেশসহ বিশ্বের অনেক মুসলিম দেশে ফ্রান্সের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.