Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home এবার সব চীনা স্মার্টফোন খুলে পরীক্ষা করবে ভারত
আন্তর্জাতিক

এবার সব চীনা স্মার্টফোন খুলে পরীক্ষা করবে ভারত

By জুমবাংলা নিউজ ডেস্কOctober 21, 2021Updated:October 21, 20212 Mins Read
প্রতীকী ছবি
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের নাগরিকদের কাছ থেকে স্মার্টফোনের মাধ্যমে তথ্য চুরির চেষ্টা করছে চীন। দীর্ঘদিন ধরে এমন সন্দেহ ভারত সরকারের। এজন্য একটি আইনও তৈরি করতে চলছে দেশটির কেন্দ্র। নতুন এ আইনটি পাস হলে সব চীনা স্মার্টফোন খুলে পরীক্ষা করে দেখা হবে। খবর ইকনমিক টাইমস, এই সময়’র।

সম্প্রতি এক প্রতিবেদনে এ খবর জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, স্মার্টফোন পরীক্ষার জন্য বিশ্বাসযোগ্য কিছু কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার কথা ভাবছে ভারত। কোনোভাবে চীনের তৈরি স্মার্টফোনের মাধ্যমে দেশটির ওপর নজরদারি চলছে কি না, তা জানার জন্যই মূলত কাজটি করতে চলেছে ভারত সরকার। ভারত-চীন সীমান্তে চীনের আগ্রাসনে মোকাবিলা করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এ কাজে যুক্ত একটি সূত্র সংবাদমাধ্যম ইকনমিক টাইমসকে জানিয়েছে, এ কাজের জন্য চীনের ব্র্যান্ডের স্মার্টফোনগুলোর ওপর আলাদাভাবে নজর দেওয়া হবে। তবে কোম্পানিগুলোকে ভয় দেখানোর জন্য এ সিদ্ধান্ত নেয়নি ভারত। মূলত দেশের মানুষের তথ্য সুরক্ষা নিশ্চিত করতেই কেন্দ্রের পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবা হচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, গ্রাহকের তথ্য সংগ্রহ না করলে কোম্পানিগুলোর আতংকিত হওয়ার কোনো কারণ নেই।

এ ধরনের আইন প্রণয়নের জন্য ভারতের ইলেকট্রনিক্স এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় জাতীয় প্রযুক্তিগত গবেষণা সংস্থা ও অন্যান্য রাষ্ট্রায়ত্ত সংস্থার সঙ্গে হাত মেলাতে পারে। খবরে বলা হয়েছে, এজন্য প্রধানমন্ত্রীর কার্যালয়, শিল্প ও অভ্যন্তরীণ বাণিজ্যের প্রচার বিভাগের সঙ্গে যোগাযোগ রেখে আলোচনা চলছে।

গত বছর জুনে চীনের সঙ্গে লড়াইয়ে পূর্ব লাদাখের গালওয়ান সীমান্তে ২০ ভারতীয় সেনার মৃত্যু হয়। তারপর পুরো ভারতে চীনা পণ্য বয়কট করার ডাক দিয়েছিলেন অনেকেই। এমন কি রাস্তায় চীন বিরোধী স্লোগান দিতে শুরু করেন মানুষ। কেন্দ্রের পক্ষ থেকে চীনা পণ্য নিষিদ্ধ করা না হলেও প্রতিবাদের কারণে অনেকেই চীনে তৈরি পণ্য কেনা বন্ধ করে দেন। এ কারণে ৫জি নেটওয়ার্ক সরঞ্জামেও চীনা কোম্পানির তৈরি যন্ত্রাংশ বর্জন করে একাধিক কোম্পানি।

এয়ারটেল চেয়ারম্যান সুনীল মিত্তাল জানিয়েছেন, টাটার সঙ্গে হাত মিলিয়ে ৫জি ট্রায়াল শুরু হয়ে যাবে। পরে বাণিজ্যিকভাবে পুরো ভারতে লেটেস্ট নেটওয়ার্ক প্রযুক্তি শুরু করবে কোম্পানিটি। এছাড়া রাষ্ট্রায়ত্ত কোম্পানি ভারত সঞ্চার নিগম লিমিটেডকে ৪জি স্ট্যাক সরবরাহ করছে টিসিএস। পাশাপাশি আবার ৫টি স্ট্যাক তৈরির কাজ শুরু করে দিয়েছে রিলায়েন্স জিও। ফলে আরও সস্তা হবে ৫জি নেটওয়ার্ক তৈরির কাজ। এয়ারটেল ছাড়াও ভারতীয় প্রযুক্তি ব্যবহার করে ৫জি নেটওয়ার্ক তৈরির কাজ শুরু করেছে দিয়েছে রিলায়েন্স জিও।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
আন্তর্জাতিক এবার করবে: খুলে চীনা পরীক্ষা ভারত সব স্মার্টফোন
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
নারীদের লাইসেন্স দেবে ইরান

এবার মোটরসাইকেল চালানোর লাইসেন্স পাবেন ইরানি নারীরা

February 4, 2026
ভারতে যাত্রীবাহী ২ বিমানের সংঘর্ষ

ভারতে এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগোর ২ যাত্রীবাহী বিমানে সংঘর্ষ

February 4, 2026
News

বাঘ পুষতেন, শিকার করতেন বাজপাখি দিয়ে, কে এই সাইফ ইসলাম

February 4, 2026
Latest News
নারীদের লাইসেন্স দেবে ইরান

এবার মোটরসাইকেল চালানোর লাইসেন্স পাবেন ইরানি নারীরা

ভারতে যাত্রীবাহী ২ বিমানের সংঘর্ষ

ভারতে এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগোর ২ যাত্রীবাহী বিমানে সংঘর্ষ

News

বাঘ পুষতেন, শিকার করতেন বাজপাখি দিয়ে, কে এই সাইফ ইসলাম

সিন্ধু সভ্যতার

মহেঞ্জোদারো, সিন্ধু সভ্যতার এক বিস্ময়কর মহাগাথা

home minister us ambassador

নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানলেন মার্কিন রাষ্ট্রদূত

এপস্টাইন

যে কারণে সরিয়ে নেয়া হলো এপস্টাইন কেলেঙ্কারির হাজারো নথি

প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা

ফোনে যোগাযোগ বন্ধ করায় প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, তরুণী গ্রেপ্তার

তিন বোনের আত্মহত্যা

৯ তলা থেকে লাফ দিয়ে তিন বোনের আত্মহত্যা

শিশু

৫ বছর বয়সে সন্তান জন্ম দেয় এই শিশু

গাদ্দাফির ছেলে

গাদ্দাফির ছেলেকে গুলি করে হত্যা

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.