
পুলিশ জানায়, সিংগাইর থেকে একটি ট্রলারযোগে ৪০টি গরু নিয়ে গাবতলী পশুর হাটে যাচ্ছিলেন কয়েকজন বেপারী। গরু বোঝাই ট্রলারটি বংশী নদীর কর্ণপাড়া এলাকায় পৌঁছলে হঠাৎ স্রোতের টানে ট্রলারটি উল্টে গিয়ে পানিতে ডুবে যায়। এসময় ৩০টি গরু নিয়ে ট্রলারের মাঝি ও বেপারীরা সাঁতরে তীরে উঠতে পারলেও ১০টি গরু পানিতে ডুবে মা’রা যায়। পরে মৃ’ত গরুগুলোকে নদীতে ভাসিয়ে দেওয়া হয়।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এঘটনার পর বাকী গরুগুলো নিয়ে বেপারীরা অন্য একটি ট্রলারযোগে হাটে চলে গেছেন। তবে এখনও ডুবে যাওয়া ট্রলারটি নিখোঁজ রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



