Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক এবার সৌদির টার্গেটে খাশোগির বন্ধু আব্দুল আজিজ?
আন্তর্জাতিক

এবার সৌদির টার্গেটে খাশোগির বন্ধু আব্দুল আজিজ?

By Saiful IslamJune 28, 20203 Mins Read

এবার সৌদির টার্গেটে খাশোগির বন্ধু আব্দুল আজিজ?

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : সাংবাদিক জামাল খাশোগি হত্যার পর সৌদি আরবের গলার কাঁটায় পরিণত হয়েছেন তার বন্ধু ওমর আব্দুল আজিজ। সৌদি রাজপরিবারের এই সমালোচক এখন ক্যানাডায় বাস করেন। দেশটির পুলিশ তাকে সম্ভাব্য হুমকির ব্যাপারে সতর্ক করেছে।

ওমর আব্দুল আজিজ জানেন, যুবরাজ মোহাম্মদ বিন সালমান সমালোচনা সহ্য করতে পারেন না। এ কারণে অনেক বছর ধরেই কানাডায় আশ্রয়ে আছেন তিনি। এখন তিনি বলছেন, রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ তার বিরুদ্ধে হামলা হতে পারে বলে তথ্য পেয়েছে। সে হুমকির উৎপত্তি সৌদি আরব বলেও জানিয়েছে পুলিশ।

আব্দুল আজিজ নিজের টুইটার অ্যাকাউন্টের এক ভিডিওতে এমন তথ্য জানিয়েছেন। ভিডিওতে তিনি বলেন, ‘মোহাম্মদ বিন সালমান ও তার লোকজন আমার ক্ষতি করতে চায়। তারা আমাকে হত্যা করতে চায় নাকি অপহরণ, তা জানি না।’

ওমর আব্দুল আজিজকে কয়েক বছর আগে রাজনৈতিক আশ্রয় দেয়া হয়। জার্মানির ইন্টারন্যাশনাল অ্যান্ড সিকিউরিটি অ্যাফেয়ার্সের গুইডো শ্টাইনবার্গ মনে করেন, ‘তার (ওমর আব্দুল আজিজ) অবস্থান খুব গুরুত্বপূর্ণ। কারণ এরই মধ্যে সৌদি সরকারের বিরোধিতাকারী সবাইকে চুপ করিয়ে দেয়া হয়েছে। তাদের বেশিরভাগই হয় কারাগারে, অথবা অন্য কোনোভাবে তাদেরকে কার্যক্রম বন্ধ রাখতে বাধ্য করা হয়েছে।’ কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা না থাকায় আব্দুল আজিজের গুরুত্ব আরও বেড়েছে বলে মনে করেন তিনি।

এবারই প্রথম কানাডিয়ান পুলিশ তার সঙ্গে যোগাযোগ করেছে বলে জানান ওমর আব্দুল আজিজ। তার আইনজীবী আলা মহাজন ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানকে জানিয়েছেন, এই হুমকির তথ্য খুবই নির্ভরযোগ্য।

কাওয়াকিবি ফাউন্ডেশনের প্রধান এবং গণতান্ত্রিক অধিকারকর্মী ইয়াদ আল-বাগদাদী বলেন, তারা আরও আগে থেকেই এমন হুমকির আশঙ্কা করছিলেন। তিনি বলেন, ‘আমরা জানি, অনেকদিন ধরেই তাকে টার্গেট করে রেখেছেন এমবিএস (মোহাম্মদ বিন সালমান)।’

আল-বাগদাদীও এমবিএসের অধীনে সৌদি নীতির কট্টর সমালোচক। তিনি এখন নরওয়েতে বাস করেন এবং ২০১৯ সালে তাকেও সৌদি আরব থেকে হুমকি পাওয়ার ব্যাপারে সতর্ক করা হয়েছিল।আল-বাগদাদীর সঙ্গে কখনও আব্দুল আজিজের দেখা না হলেও দু’জনই লেখালেখি ও একই ধরনের নীতির পক্ষে কথা বলেন। ২০১৮ সালের অক্টোবরে তুরস্কে সৌদি দূতাবাসে খুন হওয়া সাংবাদিক খাশোগির বন্ধু ছিলেন তারা দু’জনই।

২০১৭-১৮ সালে আব্দুল আজিজের সঙ্গে খাশোগির নিয়মিত যোগাযোগ হতো। গুইডো শ্টাইনবার্গ বলেন, ‘জামাল খাশোগি যখন ওয়াশিংটন ডিসিতে ছিলেন তখন তিনি আব্দুল আজিজের সঙ্গে যোগাযোগ করেছিলেন। তারা একসঙ্গে কাজ করার ব্যাপারেও পরিকল্পনা করেছিলেন। ফলে খাশোগি যখন টার্গেট হলেন, সৌদি আরব বুঝতে পারলো আব্দুল আজিজও তাদের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারেন।’

হ্যাকিংয়ের শিকার

২০১৮ সালে আব্দুল আজিজ টরোন্টো বিশ্ববিদ্যালয়ের সিটিজেন ল্যাবে পরীক্ষার মাধ্যমে জানতে পারেন- তার ফোন সৌদি আরব থেকে হ্যাক করা হয়েছিল এবং এই হ্যাকের পরই সৌদিতে অবস্থানরত তার পরিবারের সদস্যদের গ্রেফতার করা হয়। টুইটার ভিডিওতে আব্দুল আজিজ বলেন, ‘সমালোচনার কারণে তারা আমাকে আঘাত করতে চায়। কিন্তু এর সঙ্গে আমার পরিবারের সম্পর্ক কী? আমার বাবা-মা ও ভাইবোনদের কেন আমার সঙ্গে যোগাযোগ ও ভ্রমণ করার সুযোগ দেয়া হচ্ছে না?’

নিজেদের মধ্যে যোগাযোগ ও একসঙ্গে কাজের পরিকল্পনার ফলেই তাকে ও খাশোগিকে টার্গেট করা হয় বলে দাবি আব্দুল আজিজের। ২০১৯ সালের নভেম্বরে ওয়াশিংটন পোস্টের সম্পাদকীয়তে এমন দাবি করেছিলেন তিনি।

তিনি লিখেছিলেন, ‘পুরোটাই একটি সমন্বিত ও পরিকল্পিত হয়রানি। সৌদি আরব ইসরায়েলি প্রতিষ্ঠান এনএসও’র বিক্রি করা যন্ত্র দিয়ে আমার ও জামালের মধ্যে চালাচালি করা বার্তা পড়েছে। আমি ও জামাল টুইটারে সৌদি ট্রলকে কীভাবে মোকাবিলা করা যায়, তা নিয়ে কাজ করছিলাম। আমরা স্বেচ্ছাসেবক বাহিনী গড়ে তুলতে চাচ্ছিলাম।’

সৌদির গলার কাঁটা টুইটার

আব্দুল আজিজের পাঁচ লাখের মতো ফলোয়ার রয়েছেন টুইটারে। নিজের আর্টিকেলে তিনি নিজেকে সৌদি আরবের শীর্ষ তিন টুইটার ইনফ্লুয়েন্সারের মধ্যে জায়গা দিয়েছেন। এর মধ্যে তিনি আছেন নির্বাসনে, দ্বিতীয় জনকে আটক করা হয়েছে, তৃতীয় জন নিখোঁজ রয়েছেন।

আব্দুল আজিজের মতে, ২০১৭ সালে মোহাম্মদ বিন সালমান যুবরাজ হওয়ার পর দেশটিতে টুইটারও পাল্টে গেছে। এর আগে মানুষ টুইটারে পোস্ট করে নিজেদের মত জানাতে পারতো, সমালোচনা করতে পারতো। ডি ডব্লিউ।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
Star

পাঁচ কারণে স্টারমারের নজিরবিহীন পতন

June 23, 2026
Momota

মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়

June 22, 2026
Starmar

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে স্টারমারের নাটকীয় পদত্যাগ

June 22, 2026

Latest News

Star

পাঁচ কারণে স্টারমারের নজিরবিহীন পতন

Momota

মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়

Starmar

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে স্টারমারের নাটকীয় পদত্যাগ

Biman

বিমানে স্মার্টফোনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন দুই শতাধিক আরোহী

Starmar

চাপে স্টারমার, আজই আসতে পারে পদত্যাগের ঘোষণা

বাংলাদেশি শিক্ষার্থী

সাইপ্রাসে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

Oil

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় কমল তেলের দাম

ডিজেলের দাম

মালয়েশিয়ায় কমছে ডিজেলের দাম

জ্বালানি বিক্রি

দখলকৃত ক্রিমিয়ায় জ্বালানি বিক্রি বন্ধ করে দিয়েছে রাশিয়া

প্রবাসী

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa