সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগমের স্বামী ডা. এ এস এম মঈন হাসানের গাড়িতে হামলার অভিযোগ পাওয়া গেছে।

এমপি মমতাজ ও তার স্বামী
ফাইল ছবি
Advertisement

ঘটনার চার দিন পর শনিবার (২৭ আগস্ট) ৬ জনকে আসামি করে সিংগাইর থানায় লিখিত অভিযোগ করেছেন ডা. এ এস এম মঈন হাসান। হামলাকারীরা স্থানীয় লোকজন। ইতোমধ্যে তাদের শনাক্ত করা হয়েছে।

এদিকে মমতাজের স্বামীর অভিযোগের প্রেক্ষিতে ঘটনার সত্যতা যাচাইয়ে নেমেছে পুলিশ।

ডা. এ এস এম মঈন হাসান জানান, গত ২৩ আগস্ট বিকেলে ব্যক্তিগত গাড়ি নিয়ে ঢাকার উদ্দেশে বের হন তিনি। এ সময় সিএনজিচালিত একটি অটোরিকশা তার গাড়ির গতিরোধ করে। অটোরিকশা থেকে বেশ কয়েকজন লাঠি, লোহার রড ও ধারালো অস্ত্র নিয়ে নেমে তার গাড়িতে হামলা করে। এতে গাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং তিনি আহত হন।

তবে এ বিষয়ে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: সফিকুল ইসলাম মোল্যার মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, হামলার ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তিনি আরো বলেন, এ বিষয়ে এখন আর কিছু বলতে পারছি না, বিস্তারিত জানতে চাইলে বাদির সাথে যোগাযোগ করেন ।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.