নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে এম্বুলেন্সের ধাক্কায় মাহাদিয়া মাসুম (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহীর এক মৃত্যু হয়েছে।

এম্বুলেন্সের ধাক্কায় গেল মোটরসাইকেল আরোহীর প্রাণ

Advertisement
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজামান। এর আগে একই দিন বিকেলের দিকে শ্রীপুর পৌর এলাকার মাওনা চৌরাস্তার উড়াল সেতুর পাশে মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের প্রবেশ মুখে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহাদিয়া উপজেলার গাজীপুর ইউনিয়নের গাজীপুর দক্ষিণপাড়া গ্রামের আফিজ উদ্দিনের ছেলে। তিনি পাশ্ববর্তী ভালুক উপজেলার জামিরদিয়া এলাকার এসকিউ নামক পোশাক কারখানায় শ্রমিকের কাজ করতেন।

ওসি বলেন, সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকের মৃত্যুর ঘটনায় কেউ পুলিশকে অবহিত করেনি। খোঁজ নিয়ে পরে বিস্তারিত জানাতে পারবো।

নিহতের স্বজনদের বরাত দিয়ে প্রত্যক্ষদর্শীরা জানান, কারখানা থেকে ছুটি নিয়ে নিজ মোটরসাইকেল যোগে ব্যক্তিগত কাজে মাওনা চৌরাস্তায় যাচ্ছিলেন মাহাদিয়া মাসুম। মাওনা কালিয়াকৈর আঞ্চলিক সড়কে প্রবেশ মুখে পৌছলে একটি এম্বুলেন্স তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে গুরুতর রক্তাক্ত আহত হন তিনি। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেন। অবস্থা খারাপ হলে সন্ধ্যার দিকে স্বজনরা তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

বাবার আসনে এমপি হয়েই প্রতিমন্ত্রী মেয়ে

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google