জুমবাংলা ডেস্ক : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ছাত্রলীগ নেতাকর্মীদের নির্যাতনে নিহত প্রতিষ্ঠানটির শিক্ষার্থী আবরার ফাহাদের কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাড়িতে ঢোকার মুখে এলাকাবাসীর তোপের মুখে পড়েন বুয়েট ভিসি অধ্যাপক ড. সাইফুল ইসলাম। এক পর্যায়ে বুধবার বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে কয়া ইউনিয়নের রায়ডাঙ্গা গ্রামের ওই বাড়ির সামনে থেকে পুলিশ ও র্যাব সদস্যের পাহারায় দ্রুত তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা দেন।

Advertisement
এর আগে বিকেল সাড়ে ৪টার দিকে তিনি কড়া নিরাপত্তায় রায়ডাঙ্গা কবরস্থানে আবরারের কবর জিয়ারত করেন। এ সময় আবরারের বাবা বরকত উল্লাহ সেখানে ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



