Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় এসএসসিতে ভুল প্রশ্নে পরীক্ষা দেয়া শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হবে না : শিক্ষামন্ত্রী
জাতীয় শিক্ষা স্লাইডার

এসএসসিতে ভুল প্রশ্নে পরীক্ষা দেয়া শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হবে না : শিক্ষামন্ত্রী

By জুমবাংলা নিউজ ডেস্কFebruary 6, 20202 Mins Read
দীপু মনি
ফাইল ছবি
Advertisement

জুমবাংলা ডেস্ক: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বৃহস্পতিবার জানিয়েছেন, এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় যেসব শিক্ষার্থী ভুল প্রশ্নে পরীক্ষা দিয়েছেন তাদের উত্তরপত্র আলাদা করে রাখা হয়েছে, তারা কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হবে না। খবর ইউএনবি’র।

তিনি বলেন, ‘নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থীর প্রশ্ন নিয়ে সমস্যা হয়েছে। যেসব শিক্ষার্থী ভুল প্রশ্নে পরীক্ষা দিয়েছে, প্রতিটি ক্ষেত্রেই আমরা সেসকল উত্তরপত্র আলাদা করে রেখেছি। পরীক্ষার্থীরা যেন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়, তার সম্পূর্ণ ব্যবস্থা আমরা গ্রহণ করেছি।’

এসডিজি অর্জনে দক্ষতা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে গৃহীত ঢাকা ঘোষণা নিয়ে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

তিনি জানান, এবার ৫২ হাজার কক্ষে মাধ্যমিকের চূড়ান্ত পরীক্ষা নেয়া হচ্ছে। আর ১৫টি কক্ষে ভুল প্রশ্ন বিতরণ করা হয়েছে। সেই অর্থে সংখ্যার হিসেবে হয়ত খুবই নগণ্য।

কিন্তু এই ১৫টি কক্ষেই কেন এমন ভুল প্রশ্ন বিতরণ হয়েছে এমন প্রশ্নে দীপু মনি বলেন, ‘প্রথমে কেন্দ্র সচিব, ট্যাগ অফিসার, পুলিশের প্রতিনিধিসহ প্রশ্নপত্র খোলার প্রক্রিয়া দেখবেন। তারপর শিক্ষকরা সেটকোড অনুযায়ী দেখে বের করবেন। যে শিক্ষক বিতরণ করতে যাচ্ছেন তার দেখার কথা। এমনকি পরীক্ষার্থীরা কিন্তু প্রশ্ন পাওয়ার পর তারও দেখার কথা।’

‘ল্যাপস হয়ে গেলে অনেকগুলো ধাপে হয়। যেখানে সমস্যা হয়েছে সবগুলো ধাপেই সমস্যা হয়েছে। পরীক্ষার্থীরা তখন পরীক্ষার উৎকণ্ঠায় থাকেন, সে না দেখতে পারে। কিন্তু বাকিদের সেটি দেখা অবশ্য কর্তব্য এবং দেখতেই হবে,’ ‍যোগ করেন তিনি।

দীপু মনি উল্লেখ করেন, বোর্ডের নির্দেশনা মেনে নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থীদের বসানোর আলাদা ব্যবস্থা করলে এই সমস্যা হত না।

কোনোভাবেই যেন কোনো কেন্দ্রে আর ভুল প্রশ্নপত্র বিতরণ না হয় সে বিষয়ে পদক্ষেপ নেয়ার কথা জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘এ বিষয়গুলো আগে যা হত তার থেকে কমে এসেছে, একেবারেই যেন না থাকে, এটাকে শূন্যের কোটায় নিয়ে যাবার জন্য আমাদের চেষ্টা অব্যাহত আছে এবং সেটা থাকবে।’

শিক্ষার্থীদের গাইড বই, নোটবই ব্যবহারে অনুৎসাহিত করে শিক্ষামন্ত্রী বলেন, আমরা গাইড বই, নোটবই ব্যবহার বন্ধ করতে চাই। কারণ আমাদের এখন সৃজনশীল পদ্ধতিতে গাইড প্রয়োজন হওয়ার কথা নয়। গাইড বই, নোট বই মুদ্রণকারী প্রতিষ্ঠান তারা অনৈতিকভাবে কোনো কোনো শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের আর্থিকভাবে প্রভাবিত করে তারা বাধ্য করে শিক্ষার্থীদের এসব গাইড বই, নোটবই কিনতে। এজন্য সবাইকে সচেতন হতে হবে।

গাইড বই, নোট বই বিক্রি বন্ধের ব্যাপারে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনেরও সহযোগিতা চান শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষে কিন্তু সারাদেশে, প্রতিটি জায়গায় এই বিষয়গুলো বন্ধ করা এককভাবে কোনোদিনই সম্ভব নয়, যদি আমরা সকলের সর্বাত্মক সহযোগিতা না পাই।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ, বছরে মিলবে প্রায় ১ কোটি টাকা

August 3, 2026
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026

Latest News

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ, বছরে মিলবে প্রায় ১ কোটি টাকা

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

SSC

এসএসসির ফল প্রকাশ নিয়ে নতুন সিদ্ধান্ত

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa