Advertisement

স্পোর্টস ডেস্ক : প্রথমবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) মাঠে গড়িয়েছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে ছাড়া। মূলত জুয়াড়ির প্রস্তাব গোপন রাখায় আইসিসির দ্বারা নিষিদ্ধ তিনি। তবে তাকে নিয়ে পর্যবেক্ষণ করছেন বিপিএলে দায়িত্ব পালন করতে আসা কোচরা। তেমনি একজন সিলেট থান্ডার্সের প্রধান কোচ হার্শেল গিবস।  তার মতে, স্থানীয় ক্রিকেটারদের মধ্যে সাকিবের ধারে কাছেও কেউ নেই।

বুধবার সকালে সিলেট জেলা স্টেডিয়ামে সিলেটের ঐচ্ছিক অনুশীলন শেষে সাংবাদিকদের সামনে এসে এই মন্তব্য করেন গিবস।

গিবস বলেন, ‘আমি ড্রাফটে ছিলাম না। আমাকে একটা স্কোয়াড দিয়ে দেওয়া হয়েছে। আমি থাকলে দুজন বাঁহাতি ব্যাটসম্যান আর বাঁহাতি পেসার রাখতাম। সেদিন ২৮ বলে ১৪ রান নিয়ে খেলছিল রুবেল। আমি টাইম আউটের সময় মাঠে গিয়ে তাকে বললাম, কী হচ্ছে, তুমি ২৮ বলে ১৪ রান করেছ! সে আমার দিকে তাকিয়ে মাথা নাড়ছিল। এটাই ম্যাচের পরিস্থিতি না বুঝে খেলার সবচেয়ে অন্যতম উদাহরণ। ব্যাটসম্যান যদি না বোঝে যে ২৮ বলে ১৪ রানের পর তাকে দ্রুত কিছু রান নিতে হবে…।’

বাংলাদেশি ক্রিকেটারদের উন্নতির সবচেয়ে বড় বিজ্ঞাপন হিসেবে গিবস বেছে নিলেন বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসানকে। তাকে দেখেই বাকীদের শিখতে বললেন তিনি, ‘মোসাদ্দেক কতটা উন্নতি করতে চায় সেটা তার ওপর নির্ভর করবে। মিঠুন দুটি ইনিংসে খুব ভালো গতিতে খেলেছে। ওরা খেলার মনস্তাত্ত্বিক দিকটায় যদি উন্নতি করতে পারে, তাহলে বড় পরিবর্তন দেখতে পাবেন। এই জন্যই সাকিব সবার চেয়ে আলাদা। খেলাটা বোঝার ক্ষেত্রে বাকিদের চেয়ে ভালো। এ জন্যই সে সব সময়ই ভালো করে আসছে।’

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.