
ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়, রোববার ইনডোর স্টেডিয়ামে কলকাতা পোর্ট ট্রাস্টের ১৫০তম বর্ষের অনুষ্ঠানে এ ঘোষণা দেন মোদি।
এ দিন মোদি বলেন, ‘এই পোর্টে শুধু জাহাজ আসা যাওয়া করে না, এখানে অনেক ইতিহাস। সত্যাগ্রহ থেকে সচ্ছাগ্রহ দেখেছে। দেশ দুনিয়ার জ্ঞানবাহকও এই পোর্ট। ভারতের আত্মনিভর্তার প্রতীক এই পোর্ট। নিউ ইন্ডিয়ার প্রতীক বানাতে হবে এই বন্দরকে।’এ ছাড়া কলকাতা বিমানবন্দরের সঙ্গে নেপাল, ভুটান, বাংলাদেশ এবং মায়ানমারকেও যুক্ত করা হবে। পোর্টের আধুনিকীকরণের কাজ শুরু হয়েছে বলেই এদিন জানান মোদি।
প্রসঙ্গত, ভারতের স্বাধীনতা আন্দোলনের সংগঠক শ্যামাপ্রাসাদ ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপচার্য। জওহরলাল নেহরুর মন্ত্রিসভার শিল্পমন্ত্রী ছিলেন তিনি, পরবর্তীতে তিনি মন্ত্রিত্ব থেকে পদত্যাগও করেন। মুসলিমবিরোধী চেতনার জন্যও আলোচিত তিনি।
চরম হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু মহাসভার প্রধান সংগঠক ছিলেন শ্যামাপ্রাসাদ। কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের দাবিতে ভারতে সবচেয়ে বেশি সোচ্চার ছিলেন তিনি। কাশ্মীরকে ভারতের অন্তর্ভুক্ত করার দাবিতে আন্দোলন করে তিনি গ্রেফতারও হন।
এদিকে রোববার সকালে পোর্ট ট্রাস্টের অনুষ্ঠানে একই মঞ্চে দেখা যাওয়ার কথা ছিল মোদি-মমতাকে। তবে শেষপর্যন্ত এতে যোগ দেননি মমতা।
অন্যদিকে ধর্মতলায় নেতাজি ইনডোরের সামনে মোদি বিরোধী বিক্ষোভ দেখা যায়। ‘গো ব্যাক মোদি’ স্লোগান দিয়ে কালো পতাকা প্রদর্শন করে তারা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



