Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home শিক্ষা ওএসইউএন চলচ্চিত্র প্রদর্শনীতে পুরস্কার জিতেছে ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা
জাতীয় শিক্ষা

ওএসইউএন চলচ্চিত্র প্রদর্শনীতে পুরস্কার জিতেছে ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা

By Hasan MajorDecember 28, 2023Updated:December 28, 20232 Mins Read

ওএসইউএন চলচ্চিত্র প্রদর্শনীতে পুরস্কার জিতেছে ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা

Advertisement
জুমবাংলা ডেস্ক: ওপেন সোসাইটি ইউনিভার্সিটি নেটওর্য়াক (ওএসইউএন) আয়োজিত চলচ্চিত্র প্রদর্শনীতে সম্মানজনক একাধিক পুরস্কার জিতেছেন ব্র্র্যাক ইউনিভার্সিটিরশিক্ষার্থীরা।

অনলাইনে এই চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয় যেখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নির্মিত ২৫টি চলচ্চিত্র প্রদর্শিত হয়।

এই চলচ্চিত্র প্রদর্শনীটি ফল ২০২৩ সেমিস্টারের ‘ভিজুয়াল স্টোরি টেলিং ফর স্টুডেন্ট এনগেজমেন্ট’ শীর্ষক কোর্সের চূড়ান্ত প্রকল্পের অংশ।

ওপেন সোসাইটি ইউনিভার্সিটি নেটওর্য়াক এর সদস্যভুক্ত সাতটি বিশ্ববিদ্যালয়ে কোলাবোরেটিভ এই কোর্সটি অফার করা হয়ে থাকে।

এই সাতটি বিশ্ববিদ্যালয় হলো মার্কিন যুক্তরাষ্ট্রের বার্ড কলেজ, লিথুনিয়ার ইউরোপিয়ান হিউম্যানিটিজ ইউনিভার্সিটি, কেনিয়ার কাকুমা রিফিউজি ক্যাম্পের এইচইউবিএস, কিরগিজস্তানের দ্য আমেরিকান ইউনিভার্সিটি অফ সেন্ট্রাল এশিয়া, নিউইয়র্কের কলম্বিয়া ইউনিভার্সিটির দ্য স্কুল অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্স এবং কলম্বিয়ার দ্য ইউনিভার্সিটি অফ দ্য আন্দেজ।

ব্র্যাক ইউনিভার্সিটির সিনিয়র লেকচারার দিনা হোসেনের তত্ত্বাবধানে জেনারেল এডুকেশন এর কোর্স ‘সিএসটি ৩০৪- ডকুমেন্টারি ফিল্ম-থিওরি অ্যান্ড প্র্যাকটিস’ কোর্সে অসাধারণ পারফর্ম করেছেন ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা।

প্রদর্শিত ২৫টি চলচ্চিত্রের মধ্যে আটটি ক্যাটাগরিতে ১১টিকে পুরস্কারের জন্য বিবেচনা করেন ওপেন সোসাইটি ইউনিভার্সিটি নেটওর্য়াক এর বিচারকবৃন্দ।

এই চলচ্চিত্র প্রদর্শনীতে অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়সমূহের মধ্যে সর্বোচ্চ সংখ্যক-তিনটি পুরস্কার পেয়েছে ব্র্যাক ইউনিভার্র্সিটি।

তিনটি পুরস্কার বিজয়ী ভিডিও হলো: ‘রোড সেফটি মুভমেন্ট ২০১৮: আর উই সেফ ইয়েট’ এর জন্য অসাধারণ স্ক্রিপ্টের স্বীকৃতি হিসেবে পুরস্কার জিতেছেন প্রদিপ্ত হাসিন, অনিন্দিতা হোসেন রাইন, ইমরানুল আহসান মুনিম এবং ইমতিয়াজ সরকার শিহাব।

‘ফুড ওয়েস্ট ইন বাংলাদেশ’ চলচ্চিত্রে পরিবেশ বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য পুরস্কার জিতেছেন সাকিব সাদি, সাকলায়েন নিজাম ঠাকুর, মুহতাসিম বিল্লাহ নাহিন এবং তানজিলা পারভীন।

‘ফেডিং টাইডস, রেইজিং হোপ: দ্য ফাইট টু সেভ ঢাকা’স ডাইং ওয়াটারবডিস’ শীর্ষক ভিডিও নির্মাণ করে সিভিক এনগেজমেন্ট এর ক্ষেত্রে অসাধারণ অবদান রাখায় তাহজিদ আহসান, নাজমুল হাসান, ফাতিন নুর ইশরাক এবং ওমর ইবতেশাম নিবিরকে পুরস্কৃত করা হয়।

১২ই ডিসেম্বর ২০২৩ এই চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে ওপেন সোসাইটি ইউনিভার্সিটি নেটওয়ার্কের ভাইস-চ্যান্সেলর জনাথন বেকার, ব্র্যাক ইউনিভার্সিটির স্কুল অফ জেনারেল এডুকেশন এর ডিন সামিয়া হক, ওএসইউএন এর ডিরেক্টর অফ কমিউনিকেশন্স বনি গোয়াড, এই চলচ্চিত্র প্রদর্শনীতে অংশগ্রহণকারী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকমণ্ডলি এবং চলচ্চিত্র নির্মাতা মেধাবী শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ, বছরে মিলবে প্রায় ১ কোটি টাকা

August 3, 2026
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026

Latest News

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ, বছরে মিলবে প্রায় ১ কোটি টাকা

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

SSC

এসএসসির ফল প্রকাশ নিয়ে নতুন সিদ্ধান্ত

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa