Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক প্রবাসী খবর ওরা ইতালিতে ফিরেও দুর্নামের ‘বাম্পার ফলন’ দিচ্ছে!
প্রবাসী খবর

ওরা ইতালিতে ফিরেও দুর্নামের ‘বাম্পার ফলন’ দিচ্ছে!

By iNews DeskJune 30, 20202 Mins Read

ওরা ইতালিতে ফিরেও দুর্নামের ‘বাম্পার ফলন’ দিচ্ছে!

Advertisement
‘আই অ্যাম নট আ বাংলাদেশি পাসপোর্টধারী, আই অ্যাম ইতালিয়ান পাসপোর্টধারী’— করোনাভাইরাস পরিস্থিতিতে ঢাকায় কোয়ারেন্টিনে থাকার বিরোধিতা করে এমনটিই বলেছিলেন ইতালিপ্রবাসী এক বাংলাদেশি। তাঁর মতো বেশ কয়েকজন সেদিন ঢাকায় বাংলাদেশ, বাংলাদেশি পাসপোর্টকে তুচ্ছতাচ্ছিল্যও করেন। এটি করোনাভাইরাস মহামারির শুরুর দিকের কথা। মাঝে কয়েক মাস ফ্লাইট বন্ধ ছিল। সম্প্রতি বাংলাদেশ থেকে ফ্লাইটে করে ইতালি ফেরার পর আবারও খবর ও আলোচনার জন্ম দিয়েছেন কয়েকজন ইতালিপ্রবাসী। অভিযোগ উঠেছে, ইতালি ফিরেও তাঁদের কেউ কেউ কোয়ারেন্টিন মানছেন না। তাঁদের পাশাপাশি দুর্নাম হচ্ছে বাংলাদেশি সম্প্রদায়েরও।

ইতালি থেকে পাওয়া খবরে জানা গেছে, কয়েকজন বাংলাদেশির বিরুদ্ধে করোনাভাইরাস সংক্রমণের তথ্য লুকিয়ে ইতালিতে ঢোকার অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে এরই মধ্যে ইতালির গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। সেখানে বলা হচ্ছে, বাংলাদেশ থেকে ইতালিতে ফেরা ব্যক্তিদের মাধ্যমে অনেকে সংক্রমিত হচ্ছে। সম্প্রতি বাংলাদেশ থেকে রোমে যাওয়া করোনাভাইরাস সংক্রমিত এক প্রবাসী বাংলাদেশির মাধ্যমে তাঁর বাসার আরো চারজন সংক্রমিত হয়েছে। এ অবস্থায় বাধ্যতামূলক ‘হোম কোয়ারেন্টিন’ মেনে না চলায় পুলিশ বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেছে।

এ ছাড়া বাংলাদেশ থেকে ইতালি যাওয়া করোনায় আক্রান্ত এক বাংলাদেশি রোমে একটি রেস্তোরাঁয় কাজ করেছেন। কর্তৃপক্ষ এ ধরনের দুটি রেস্তোরাঁ বন্ধ করে দিয়েছে।

ইতালিতে বাংলাদেশি সম্প্রদায়ের একটি ফেসবুক গ্রুপে গত সোমবার এক পোস্টের শিরোনামে বলা হয়েছে, ‘ইতালির রোম শহরে বাংলাদেশিদের আবাদকৃত করোনাভাইরাসের বাম্পার ফলন’। সেখানে আরো বলা হয়, গত সোমবার ইতালির রোম শহরের পর্তা ফুর্বার কাছে বাংলাদেশিদের এক বাসায় তিনজনের করোনা পজিটিভ ধরা পড়ে। তিনটি অ্যাম্বুল্যান্স এসে তিনজনকেই নিয়ে যায়। ওই তিনজনের মধ্যে একজন সম্প্রতি বাংলাদেশ থেকে করোনা পজিটিভ হয়ে ফিরেছেন এবং আরো দুজনকে সংক্রমিত করেছেন। ওই বাসায় আরো কিছু লোক ছিল। তারা বাসা থেকে বের হয়ে অন্যত্র চলে গেছে। এরপর প্রশাসনের লোক এসে ওই বাসায় তালা ঝুলিয়ে দেয়।

ইতালিতে বাংলাদেশি সম্প্রদায়ের একটি ফেসবুক গ্রুপে বাংলাদেশ থেকে যাওয়ার আগে ডাক্তারি পরীক্ষা করে সুস্থতার বিষয়ে নিশ্চিত হওয়ার অনুরোধ জানানো হয়েছে।

এদিকে ইতালিতে বাংলাদেশ দূতাবাস গত সোমবার প্রবাসী বাংলাদেশিদের জন্য এক জরুরি বিজ্ঞপ্তিতে বলেছে, ইতালি সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে মেয়াদোত্তীর্ণ ‘রেসিডেন্সি পারমিটের’ ভিত্তিতে ইতালিতে ঢোকা যাবে না। মেয়াদোত্তীর্ণ ‘রেসিডেন্সি পারমিটের’ ক্ষেত্রে ইতালিতে যাওয়ার আগেই ‘রি-এন্ট্রি ভিসা’ নিতে হবে।

বাংলাদেশ দূতাবাস আরো জানায়, বাংলাদেশ থেকে যাওয়া সব যাত্রীকে ইতালি সরকারের স্বাস্থ্যবিধি অনুযায়ী বাধ্যতামূলক ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে থাকতে হবে। যাঁরা এটি মানবেন না তাঁদের বিরুদ্ধে ইতালি সরকার শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • X (Twitter)

The iNews Desk oversees the fast-paced operations of our newsroom with a strong commitment to accuracy, clarity, and impactful storytelling. Backed by a solid foundation in journalism and extensive experience in coordinating daily news coverage, our desk is responsible for assigning stories, guiding reporters, and ensuring every piece meets the highest editorial standards. We are dedicated to delivering timely, responsible, and trustworthy news to our audience while upholding the core values of ethical journalism. Through close collaboration with reporters, editors, and digital teams, the iNews Desk ensures a smooth workflow and maintains content that is relevant, engaging, and aligned with our editorial mission.

Related Posts
ভূমিকম্প

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২০

June 27, 2026
হিজবুল্লাহ

লেবানন ছাড়তে ইসরায়েলকে হুঁশিয়ারি হিজবুল্লাহর, কঠোর জবাবের বার্তা ইরানের

June 26, 2026
জমির মালিক

এখন যেভাবে সৌদিতে জমির মালিক হতে পারবেন প্রবাসীরা

June 24, 2026

Latest News

ভূমিকম্প

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২০

হিজবুল্লাহ

লেবানন ছাড়তে ইসরায়েলকে হুঁশিয়ারি হিজবুল্লাহর, কঠোর জবাবের বার্তা ইরানের

জমির মালিক

এখন যেভাবে সৌদিতে জমির মালিক হতে পারবেন প্রবাসীরা

বাংলাদেশি শিক্ষার্থী

সাইপ্রাসে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

প্রবাসী

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

সহায়তা

‘যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া ইসরায়েল টিকে থাকত না’

নেতানিয়াহু

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: বড় রাজনৈতিক চাপে নেতানিয়াহু

ওয়ার্ক পারমিট সহজ করছে আরব আমিরাত

বাংলাদেশিদের জন্য সহজ হচ্ছে আমিরাতের চাকরির বাজার

সাইবার স্ক্যাম কম্পাউন্ড

কম্বোডিয়া থেকে দেশে ফিরলেন সাইবার দাসের শিকার ৩৭ বাংলাদেশি

expatriate

প্রবাসীদের জন্য বড় সুখবর এবারের বাজেটে

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa