Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home বিভাগীয় সংবাদ ওরা ‘ভালোবেসে’ খাওয়ায় জুস, বিনিময়ে কেড়ে নেয় সব
বিভাগীয় সংবাদ রংপুর

ওরা ‘ভালোবেসে’ খাওয়ায় জুস, বিনিময়ে কেড়ে নেয় সব

By iNews Deskএপ্রিল 29, 20212 Mins Read

রংপুরের মিঠাপুকুরে অজ্ঞান পার্টির তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে উপজেলার ভাংনী এলাকায় অভিযান চালিয়ে পুলিশ এ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করে।

আটককৃতরা হলেন, মিঠাপুকুরের কাফ্রিখাল ইউনিয়নের কিশামত জালাল গ্রামের আব্দুল ওহাবের ছেলে নুর আলম ওরফে তারেক ওরফে সাগর ওরফে রানা (৩৮), পটুয়াখালীর মির্জাগঞ্জ থানার কিসমত শ্রীনগর গ্রামের রশিদ বেপারীর মেয়ে সাথী আক্তার সুমাইয়া (১৮) ও বরিশালের বাকেরগঞ্জ থানার শাকবুনিয়া গ্রামের স্বপন জমারদারের মেয়ে সাথী আক্তার সুমি (২০)।

তাদের আটকের সময় একটি চার্জার রিকশা, অটোরিকশা, মোটরসাইকেল ও আটটি মোবাইল ফোনসহ নগদ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়। আজ বৃহস্পতিবার আটককৃতদেরকে রংপুর জেল হাজতে পাঠানো হয়েছে।

রংপুর জেলা পুলিশের মিঠাপুকুর-পীরগঞ্জ (ডি) সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. কামরুজ্জামান বলেন, গত ১২ মার্চ যাত্রীবেশে ভাড়ায় ওঠে কৌশলে পীরগঞ্জের পদ্মহার গ্রামের অটোচালক আব্দুর রাজ্জাককে (৪০) জুসের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে অটোরিকশা নিয়ে যায়। এঘটনায় তিনি মিঠাপুকুর থানায় অভিযোগ করেন।

Advertisement
এর আগেও যাত্রীবেশে ওই চক্রের সদস্যরা মিঠাপুকুর থেকে দিনাজপুর যাবে বলে অপর একটি অটোরিকশা ভাড়া নেন। পরে সেখান থেকে নবাবগঞ্জে একটি হোটেলে দুপুরের খাবার খান। এরপর ভেন্ডাবাড়ী নামক স্থানে এসে চালকসহ তারা সবাই জুস পান করেন। এসময় কৌশলে চালককে জুসের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে খাওয়ানো হয়। এতে তিনি অজ্ঞান হয়ে যান। অজ্ঞান হওয়ার পর তাকে মিঠাপুকুর উপজেলার রানীপুকুর এলাকায় ফেলে দিয়ে তার অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায় চক্রটি। এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করে।

এরমধ্যে গতকাল বুধবার সন্ধ্যায় মিঠাপুকুরের ভাংনী বাজার এলাকা থেকে খবর আসে, জুস খাইয়ে অটোরিকশা ছিনতায়ের চেষ্টা করা হলে দুই নারীকে আটক করেছে স্থানীয়রা। খবর পেয়ে মিঠাপুকুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে ওই দুই নারীকে গ্রেপ্তার করে। তাদের গ্রেপ্তারের পর বেরিয়ে আসে অটোরিকশা চুরির চাঞ্চল্যকর তথ্য।
এদের জিজ্ঞাসাবাদ করে দলের মূলহোতা নুর আলম ওরফে তারেক ওরফে সাগর ওরফে রানাকে রংপুর শহরের সুলতানের মোড় এলাকা থেকে রাতে গ্রেপ্তার করা হয়।

এএসপি কামরুজ্জামান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, এ গ্রুপের মূল পরিকল্পনাকারী নুর আলম। তারা প্রথমে যাত্রীবেশে চার্জার রিকশা, অটোরিকশা বা মোটরসাইকেল ভাড়া করেন। তারপর চালকের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করে তাকে জুসের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে খাওয়ানোর সুবিধামত জায়গায় ফেলে দিয়ে চার্জার রিকশা, মোটরসাইকেল, অটোরিকশা, মোবাইল, টাকাসহ মূল্যবান সামগ্রী নিয়ে পালিয়ে যান।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • X (Twitter)

The iNews Desk oversees the fast-paced operations of our newsroom with a strong commitment to accuracy, clarity, and impactful storytelling. Backed by a solid foundation in journalism and extensive experience in coordinating daily news coverage, our desk is responsible for assigning stories, guiding reporters, and ensuring every piece meets the highest editorial standards.We are dedicated to delivering timely, responsible, and trustworthy news to our audience while upholding the core values of ethical journalism. Through close collaboration with reporters, editors, and digital teams, the iNews Desk ensures a smooth workflow and maintains content that is relevant, engaging, and aligned with our editorial mission.

Related Posts
আর্জেন্টিনার পতাকা

২০০ ফুট উঁচু টাওয়ারে আর্জেন্টিনার পতাকা টাঙালেন ভক্তরা

জুন 18, 2026
এএসআই সঞ্জয় মিত্র

গৃহকর্মীকে গরম কড়াইয়ের ছ্যাঁকা, এএসআই দম্পতি গ্রেপ্তার

জুন 18, 2026
বৃষ্টি

সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় বিদ্যালয় মাঠ, থমকে যায় শিক্ষার পরিবেশ

জুন 18, 2026
Latest News
আর্জেন্টিনার পতাকা

২০০ ফুট উঁচু টাওয়ারে আর্জেন্টিনার পতাকা টাঙালেন ভক্তরা

এএসআই সঞ্জয় মিত্র

গৃহকর্মীকে গরম কড়াইয়ের ছ্যাঁকা, এএসআই দম্পতি গ্রেপ্তার

বৃষ্টি

সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় বিদ্যালয় মাঠ, থমকে যায় শিক্ষার পরিবেশ

আরিফ

মুন্সীগঞ্জে আরিফ হত্যা মামলার রহস্য উন্মোচন করল পিবিআই

আটক

মানিকগঞ্জে মাদকসহ একই পরিবারের তিনজন আটক, পরে বাড়িতে অগ্নিসংযোগ

শিশু

গাইবান্ধার বাঙালি নদীতে ডুবে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

Shibaloy

সাড়ে ৬ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

Girl

তরুণীর কবর থেকে ছড়াচ্ছিল সুগন্ধি,স্বপ্নে দেখলেন জীবিত, অতঃপর কবর খুঁড়ে যা দেখলেন

Ghior

মাদকসহ একই পরিবারের তিনজন আটক, ঘরবাড়ি জ্বালিয়ে দিলো জনতা

যুবকের যাবজ্জীবন

চট্টগ্রামের বাকলিয়ায় শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa