Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home বিভাগীয় সংবাদ হজ সামনে রেখে প্রস্তুতি জোরদার, প্রবাসীদের জন্য উন্নত সেবার আশ্বাস বিমানমন্ত্রীর
ঢাকা বিভাগীয় সংবাদ

হজ সামনে রেখে প্রস্তুতি জোরদার, প্রবাসীদের জন্য উন্নত সেবার আশ্বাস বিমানমন্ত্রীর

By Saiful IslamFeb 23, 2026, 3:33 PM Asia/Dhaka2 Mins Read
Advertisement

সাইফুল ইসলাম : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, আসন্ন হজকে সামনে রেখে সার্বিক প্রস্তুতি জোরদার করা হয়েছে। হজযাত্রীরা যেন কোনো ধরনের ভোগান্তির শিকার না হন, সে লক্ষ্যে সংশ্লিষ্ট সকল সংস্থার সঙ্গে সমন্বিতভাবে কাজ চলছে। পাশাপাশি প্রবাসীরা দেশে ফিরে বিমানবন্দরে উন্নত ও মানসম্মত সেবা পান—সে বিষয়টিও নিশ্চিত করা হবে।

Afroza khanom rita

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে মানিকগঞ্জ জেলা সার্কিট হাউজের মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, দায়িত্ব গ্রহণের পর থেকেই মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ বিষয়গুলো অগ্রাধিকারভিত্তিতে পর্যালোচনা ও কার্যকর পদক্ষেপ গ্রহণ শুরু হয়েছে। বিশেষ করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এর তৃতীয় টার্মিনাল চালুর কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে। এছাড়া দীর্ঘদিনের অভিযোগ হিসেবে পরিচিত বিমানের টিকিট সিন্ডিকেট ইস্যুতেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, “আমাদের দায়িত্ব গ্রহণের মাত্র তিন দিন হয়েছে। তবে এই স্বল্প সময়েও আমরা নিষ্ক্রিয় ছিলাম না। মন্ত্রণালয়ের বিভিন্ন স্থগিত ও জটিল বিষয় চিহ্নিত করে ধারাবাহিকভাবে সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে।”

পর্যটন খাতের সম্ভাবনার প্রসঙ্গ তুলে ধরে মন্ত্রী বলেন, মানিকগঞ্জে একাধিক ঐতিহ্যবাহী ও প্রাকৃতিক দর্শনীয় স্থান রয়েছে। সেগুলোকে পরিকল্পিতভাবে পর্যটনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে। তবে এর আগে পদ্মা নদীর নদীশাসন কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। নদীশাসন সম্পন্ন হলে পদ্মা নদীকেন্দ্রিক আধুনিক ও আকর্ষণীয় পর্যটন স্পট গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথাও পুনর্ব্যক্ত করেন তিনি। মন্ত্রী বলেন, সরকার দুর্নীতির ব্যাপারে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে এবং সংশ্লিষ্ট সবাইকে সততা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের বিদ্যমান নেতিবাচক ভাবমূর্তি কাটিয়ে স্বচ্ছতা ও সুশাসন প্রতিষ্ঠাই হবে প্রধান লক্ষ্য।

মন্ত্রী হওয়ার পর এটিই ছিল তার প্রথম মানিকগঞ্জ সফর। এ সময় মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলী, জেলা ও দায়রা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর নূরতাজ আলম বাহারসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিমানমন্ত্রীকে মানিকগঞ্জ প্রেসক্লাব, টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি ও সম্পাদক পরিষদের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website

Related Posts
কিশোরী সাফওয়ানা সিদ্দিক রেয়ান

‘সারা বাংলাদেশ লিখে দিলেও এত খুশি হতাম না’

May 23, 2026, 5:51 PM Asia/Dhaka

জুমার বয়ানের সময় মসজিদের ইমামের ওপর যুবদল নেতার হামলার অভিযোগ

May 23, 2026, 6:06 PM Asia/Dhaka
Cow

কালু-ধলু বিক্রি হবে ২৫ লাখে, কিনলে সঙ্গে ছাগল ফ্রি

May 23, 2026, 4:40 PM Asia/Dhaka
Latest News
কিশোরী সাফওয়ানা সিদ্দিক রেয়ান

‘সারা বাংলাদেশ লিখে দিলেও এত খুশি হতাম না’

জুমার বয়ানের সময় মসজিদের ইমামের ওপর যুবদল নেতার হামলার অভিযোগ

Cow

কালু-ধলু বিক্রি হবে ২৫ লাখে, কিনলে সঙ্গে ছাগল ফ্রি

mayor-shahadat

৩ শিশু ধর্ষণ : দ্রুত বিচার ও ডে-কেয়ার সেন্টার চালুর দাবি চসিক মেয়রের

Jubok

শিশু ধর্ষণ: গণপিটুনির পর আইসিইউতে অভিযুক্ত

ইমাম

মক্তবে শিশুকে ধ ‘র্ষ ‘ণের চেষ্টা, হাতেনাতে আ ‘ট ‘ক ইমাম

Salish

নরসিংদীতে সালিশে ধর্ষণের বিচার, তরুণীর আত্মহত্যার চেষ্টা

Sohel

রামিসা হত্যা : ডিএনএ টেস্ট সম্পন্ন, রোববারের মধ্যেই চার্জশিট

যশোরে ত্রিমুখী সংঘর্ষ

যশোরে ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩, আহত ২

বিদ্যুৎ থাকবে না

দেশের যেসব এলাকায় শনিবার টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

 

Zoom Bangla News

Zoom Bangla News is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—Zoom Bangla News delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp