আন্তর্জাতিক ডেস্ক : উত্তরপ্রদেশের আসন্ন বিধানসভা নির্বাচন প্রার্থী হয়েছেন তিনি। আর কিছু দিন পর তিনি আরও ব্যস্ত হয়ে যাবেন। কিন্তু তার মাঝেই ‘ভাইরাল’ সমাজবাদী পার্টি-র (এসপি) প্রার্থী চন্দ্রাবতী বর্মা।

সপা প্রার্থী চন্দ্রাবতী

Advertisement

‘ওলে ওলে’ গানের তালে কোমর দুলিয়েই ভাইরাল হয়েছেন চন্দ্রাবতী। আর তার ভিডিও ভাইরাল হওয়ার পরই রাতারাতি জনপ্রিয় হয়েছেন চন্দ্রাবতী। হস্তিনাপুরে কংগ্রেস প্রার্থী অর্চনা গৌতম। প্রার্থী হিসেবে অর্চনার নাম ঘোষণা হতেই কংগ্রেসের সমালোচনা শুরু করেছেন বিরোধীরা। প্রার্থীকে নিয়ে কংগ্রেসের পোস্টার তো আছেই। তার সঙ্গে নাকি বিরোধীরাও পোস্টার ফেলছেন অর্চনার ছবি দিয়ে। তার মধ্যেই এল চন্দ্রাবতীর ‘ওলে ওলে নাচ’। যা নিয়েও বিরোধীরা বিঁধতে ছাড়ছে না অখিলেশ যাদবকে।

চন্দ্রাবতীকে উত্তরপ্রদেশের রথ বিধানসভা কেন্দ্রের প্রার্থী করেছেন অখিলেশ। সম্প্রতি দুই বন্ধুর সঙ্গে ‘ইয়ে দিল্লগি’ সিনেমার হিট গান ‘ওলে ওলে’-তে নাচার তার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তার পর থেকেই তিনি চর্চায়। বিতর্কের কেন্দ্রেও বটে। তবে এই নাচের ভিডিওটি পুরনো বলেই দাবি করেছেন চন্দ্রাবতী। তিনি জানান, নেটমাধ্যমে রিলের জন্য তিনি এই ভিডিওটি তৈরি করেছিলেন।

উত্তরপ্রদেশের রথ বিধানসভা কেন্দ্রে এসপি-র বর্তমান বিধায়ক গয়াদিন অনুরাগীর পরিবর্তে চন্দ্রাবতীকে প্রার্থী করা হয়। চন্দ্রাবতী এর আগে হায়দ্রাবাদে একটি জিমের প্রশিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তার সুইমিং পুলে গোসল করার একটি ভিডিও ভাইরাল হয়েছিল। অনগ্রসর জনগোষ্ঠীর সদস্য চন্দ্রাবতীর এবং হেমেন্দ্র সিংহ রাজপুতের অসবর্ণ প্রেম এবং তার পর বিবাহ নিয়েও কম চর্চা হয়নি।

প্রিয়াঙ্কা চোপড়া চল্লিশ বছর বয়সেও কিভাবে ঠিক রেখেছেন নিজের রূপ

চন্দ্রাবতীর জন্ম ১৯৯৩ সালের ২ অক্টোবর। বিপিএড করেছেন। কিন্তু ছোট থেকেই ফিটনেস সচেতন হওয়ায় কলেজ পাশ করার পরই একটি জিমে প্রশিক্ষক হিসাবে চাকরি নেন। পরে নিজেই জিম খুলে ফেলেন। চন্দ্রাবতীর স্বামীও একজন ফিটনেস প্রশিক্ষক। অনেক ভিডিওতে দু’জনকে একসঙ্গেও দেখা গিয়েছে। সূত্র : এবিপি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.