জুমবাংলা ডেস্ক: কক্সবাজার জেলার চকরিয়ায় একটি যাত্রীবাহী বাস ও মিনিট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

Advertisement
পুলিশ ও স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করেছেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওসমান গনি আজ জানান, চট্টগ্রামমুখী একটি পিকনিকের বাস ও লবণ বোঝাই একটি পিকআপের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে। নিহতের মধ্যে দুইজন দুর্ঘটনা কবলিত বাস ও মিনিট্রাকের চালক ও অপরজন বাসের যাত্রী। আহতদের মধ্যে ছয়জনের অবস্থা আশংকাজনক। নিহতদের তাৎক্ষণিক পরিচয় শনাক্ত করা যায়নি। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



