Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home বিভাগীয় সংবাদ কক্সবাজারে রোহিঙ্গাদের মানসিক স্বাস্থ্যের উন্নয়নে ‘সাপোর্ট সেন্টার’ উদ্বোধন
চট্টগ্রাম বিভাগীয় সংবাদ

কক্সবাজারে রোহিঙ্গাদের মানসিক স্বাস্থ্যের উন্নয়নে ‘সাপোর্ট সেন্টার’ উদ্বোধন

By Hasan Majorফেব্রুয়ারি 23, 20212 Mins Read

Advertisement
জুমবাংলা ডেস্ক:  মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নেওয়া বাস্তূচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর মানসিক স্বাস্থ্যের উন্নয়নে ব্যাতিক্রমী মেন্টাল হেলথ অ্যান্ড সাইকো-সোশ্যাল সাপোর্ট সেন্টারের উদ্বোধন করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৩শে ফেব্রুয়ারি) কক্সবাজারের উখিয়ার কুতুপালং এলাকার ৬ নম্বর ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সহকারি সচিব ও ৬ নম্বর ক্যাম্পের ইনচার্জ সৈয়দ মাহবুবুল হক।

এই সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্র্যাকের হিউম্যানিট্যারিয়ান ক্রাইসিস ম্যানেজমেন্ট প্রোগ্রামের এরিয়া ডিরেক্টর হাসিনা আখতার হক, একই সংস্থার এইচসিএমপি-এর আওতাধীন হেড অফ শেল্টার (সাইট ম্যানেজমেন্ট সার্ভিস-এসএমএস, জেনারেল ফুড অ্যাসিসট্যান্টস-জিএফএ, অ্যান্ড ডিজাস্টার রিস্ক রিডাকশান-ডিআরআর)- শাহ আলম, একই সংস্থার এইচসিএমপি-এর আওতাধীন চাইল্ড প্রটেকশান কর্মসূচির টিম লিড রিফাত জাহান নাহরীন, ইউনাইটেড নেশন হাইকমিশন ফর রিফিউজির (ইউএনএইচসিআর) সহকারী প্রোগ্রাম অফিসার রুবেল দাশ, একই সংস্থার অ্যাসিসট্যান্ট এমএইচপিএসএস অফিসার এ এন এম মাহমুদুল আলম প্রমূখ।

এতে সূচনা বক্তব্য রাখেন ব্র্যাকের এইচসিএমপি-এর আওতাধীন এমএইচপিএসএসের অফিস ইনচার্জ এইচ. এম রাকিবুল ইসলাম।

সৈয়দ মাহবুবুল হক বলেন, বাস্তবতা এই যে বাস্তূচ্যুত মিয়ানমার নাগরিকরা বিশ্বের সবচেয়ে নির্যাতিত জনগোষ্ঠী। তাদের মানসিক স্বাস্থ্য ও মনোসামাজিক সহায়তার উদ্দেশ্যে এই সেন্টার নির্মাণ করা হয়েছে। এ উদ্দেশ্য সঠিকভাবে যেন বাস্তবায়ন হয়, সেদিকে আমাদের বেশি দৃষ্টি দিতে হবে। তবে সেবা প্রদানের পাশাপাশি তাদের নিরাপত্তার বিষয়টিও আমাদের বিবেচনায় আনতে হবে। এজন্য স্থানীয় কমিউনিটিকে সম্পৃক্ত করা জরুরি।

হাসিনা আখতার হক বলেন, ব্র্যাক বরাবরই নির্যাতিত মানুষের অধিকার ও উন্নয়নে কাজ করে আসছে। বাস্তূচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর মানসিক স্বাস্থ্যের উন্নয়নে এটা আমাদের একটি বড় উদ্যোগ। এই উদ্যোগ যাতে সফলভাবে বাস্তবায়ন হয়, এজন্য আমরা স্থানীয় কমিউনিটিকে সম্পৃক্ত করার উপর বেশি গুরুত্ব দিচ্ছি।

এই কেন্দ্রের মাধ্যমে মিয়ানমার থেকে ফিরে আসা বাস্তুূচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর মানসিক স্বাস্থ্যের উন্নয়নে একক মনোসামাজিক, দলগত ও বিশেষায়িত সেবা দেওয়া হবে। প্রতিদিন এই তিনটি ধাপে সকাল সাড়ে ৮ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত প্রায় ৬০ জনকে এই সেবা দেওয়া হবে। কক্সবাজার জেলার উখিয়া ও টেকনাফে এই ধরণের মোট ১০ টি সেন্টারের মাধ্যমে ইতিমধ্যে ২ লাখ ২৫ হাজার ৮৬৩ জনকে এই সেবার আওতায় আনা হয়েছে।

২০২০ সালের ডিসেম্বর মাসের শেষ দিকে রোহিঙ্গা জনগোষ্ঠীর চাহিদার নিরিখে এই কেন্দ্রটির ভিত্তিপ্রস্তুর স্থাপন করা হয়। প্রায় দুই মাস নির্মাণ কার্যক্রম শেষে এটি আজ উদ্বোধন করা হলো। ইউনাইটেড নেশন হাইকমিশন ফর রিফিউজি (ইউএনএইচসিআর) এর সহযোগিতায় ব্র্যাক এই কেন্দ্র নির্মাণ ও যাবতীয় কার্যক্রম বাস্তবায়ন করছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
Ghior

স্বামীকে বেঁধে রেখে দুই সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগ

জুন 8, 2026
Manikganj judge court

গৃহবধূকে যৌন নিপীড়নের মামলায় গ্রেপ্তার যুবক একদিন পরই জামিনে মুক্ত

জুন 8, 2026
শিশুকে ধর্ষণচেষ্টা

চানাচুর কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা

জুন 8, 2026
Latest News
Ghior

স্বামীকে বেঁধে রেখে দুই সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগ

Manikganj judge court

গৃহবধূকে যৌন নিপীড়নের মামলায় গ্রেপ্তার যুবক একদিন পরই জামিনে মুক্ত

শিশুকে ধর্ষণচেষ্টা

চানাচুর কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা

কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে বাবার মৃত্যুর পর ঢোল-বাঁশি বাজিয়ে বিদায় জানাল ছেলে

আশিক

ছোটবেলার ভেড়া উপহারই বদলে দিল আশিকের জীবন

স্মারকলিপি

চার চা বাগানের শ্রমিকদের বকেয়া মজুরি নিয়ে ইউএনওকে স্মারকলিপি, সমাধানের দাবি

চুরি

হবিগঞ্জে মোবাইল চুরি করায় ২ যুবকের মাথা ন্যাড়া করে আঁকা হলো আর্জেন্টিনার পতাকা

অনশন

পাবনায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে কলেজছাত্রীর ৬ দিন অনশন, লাপাত্তা প্রেমিক

চালক

শ্রীমঙ্গলে বাস-পিকআপ সংঘর্ষে চালক নিহত

নির্দেশনা

সিলেটের সাদাপাথরে পর্যটকদের জন্য প্রশাসনের নতুন নির্দেশনা

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa