নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে রাজকীয় আয়োজনে বিয়ে করেছেন পপ সঙ্গীতের বিশ্বমঞ্চের উজ্জ্বল নক্ষত্র টেইলর সুইফট এবং এনএফএল তারকা ট্রাভিস কেলসি। জমকালো এ বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হলিউডের অসংখ্য নক্ষত্র।

আনুষ্ঠানিক বিয়ের খবরটি বিবিসিকে নিশ্চিত করেছেন টেইলর সুইফটের জনসংযোগ কর্মকর্তা ট্রি পেইন।
শুক্রবার (৩ জুলাই) এ জুটির বিবাহ সম্পন্ন হয়। এ কারণে নিউইয়র্ক সিটির ম্যানহাটানের অন্যতম ব্যস্ত সড়ক বন্ধ করে দেয়া হয়।
এই বিয়ের অনুষ্ঠানকে ‘শতাব্দীর সবচেয়ে জাঁকজমকপূর্ণ আয়োজন’ বলে আখ্যা দিচ্ছেন অনেকে। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা টেইলর সুইফটের গান গেয়ে শোনান, কেউ আবার গায়িকার কনসার্টের স্মারক পোশাক পরেন। কড়া গোপনীয়তায় এ বিয়ের জন্য ম্যাডিসন স্কয়ার গার্ডেনে পর্দা ও অস্থায়ী প্যাভিলিয়ন স্থাপন করা হয়।
বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হতেই ম্যাডিসন স্কয়ার গার্ডেনের বিভিন্ন ডিজিটাল সাইনবোর্ডে বিশাল অক্ষরে লেখা প্রদর্শিত হয় ‘জাস্ট অ্যান্ড টি ম্যারিড’।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
প্রসঙ্গত, মূল বিয়ের আয়োজনের আগে ২ জুলাই একই ভেন্যুতে ছোট পরিসরে বিয়ে উপলক্ষ্যে ‘প্রি-পার্টি’ অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে দুই তারকার পরিবারের সদস্য ও কাছের মানুষ মিলে প্রায় ১০০ জন অতিথি উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



