Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home ৮০ বছরের কনের সঙ্গে ১০৫ বছর বয়সী বরের মহা ধুমধামে বিয়ে!
জাতীয়

৮০ বছরের কনের সঙ্গে ১০৫ বছর বয়সী বরের মহা ধুমধামে বিয়ে!

By জুমবাংলা নিউজ ডেস্কOctober 22, 2020Updated:October 22, 20202 Mins Read
ছবি সংগৃহীত
Advertisement

জুমবাংলা ডেস্ক : জীবনের নিঃসঙ্গতা কাটাতে শতবর্ষী এক বৃদ্ধ ৮০ বছরের বৃদ্ধাকে বিয়ে করেছেন। চ্যাঞ্চল্যকর এই বিয়ে হয়েছে নাটোর সদর উপজেলার দিঘাপাতিয়া ইউনিয়নের পুকুর ডাঙ্গাপাড়া গ্রামে। বিয়েতে ৫০ হাজার ৬৫০ টাকা দেনমোহর ধার্য করা হয়। পরে নগদ ৬৫০ টাকা পরিশোধিত দেনমোহরে ওই দম্পতির বিয়ে সম্পন্ন হয়। শতবর্ষী বৃদ্ধার বিয়েতে গ্রামের প্রায় শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

বুধবার  (২১ অক্টোবর)  দিনগত রাতে ওই দম্পতির বিয়ে সম্পন্ন হয়। পাত্রের নাম আহাদ আলী মণ্ডল ওরফে আদি (১০৫) ও পাত্রীর নাম আমেলা বেগম (৮০)।  তারা একই গ্রামের বাসিন্দা এবং উভয়ের ঘরেই সন্তান রয়েছে। কিন্তু একাকীত্ব জীবন কাটাতেন তারা। এ থেকে উত্তরণে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। অবশেষে বেশ ধুমধাম পরিবেশে তাদের বিয়ে সম্পন্ন হয়।

দিঘাপতিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খন্দকার ওমর শরীফ চৌহান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, পাত্র আহাদের চার ছেলে ও তিন মেয়ে রয়েছে। তার নাতি-নাতনি থাকলেও স্ত্রী না থাকার কারণে বৃদ্ধ বয়সে বেশ একাকিত্বে জীবন কাটাতেন আহাদ। পরে তিনি এই নিঃসঙ্গতা কাটাতে বিয়ে করার সিদ্ধান্ত নেন।

অপরদিকে একই গ্রামের আমেলা বেগমের স্বামী মারা যাওয়ার পর সন্তান ও নাতি-নাতনি থাকলেও নিঃসঙ্গ জীবন কাটাতেন তিনি। তবে তার সন্তানের সংখ্যা জানা যায়নি। এ অবস্থায় তিনি বিয়ে করার সিদ্ধান্ত নেন। অবশেষে উভয় পরিবারের সম্মতিতে বুধবার রাতে খুব ঘটা করেই তাদের বিয়ে সম্পন্ন হয়। যা এলাকাবাসীকে অনেকটাই কৌতূহলী করে তুলেছেন।  ফলে এ বিয়ে দেখতে অনেকেই ভিড় জমান বিয়েবাড়িতে।

চেয়ারম্যান আরো বলেন, এই বিয়েতে ৫০ হাজার ৬৫০ টাকা দেনমোহর ধার্য করা হয়। তবে বিয়ের সময় উপস্থিত মহারানা বাবদ নগদ ৬৫০ টাকা পরিশোধ করেন শতবর্ষী ওই বৃদ্ধ মানুষটি। উভর পরিবারের লোকজনের মতামতের ভিত্তিতে তাদের এই বিয়ের আয়োজন করা হয়। উভয়ের ছেলে-মেয়েরা উপস্থিত থেকে এ বিয়ে সম্পন্ন করেন।

বিয়েতে অন্তত শতাধিক গ্রামবাসী উপস্থিত ছিলেন এবং বেশ ধুমধাম করেই বিয়ের কাজ সম্পন্ন হয়। এসময় স্থানীয়রা চরম আনন্দে বিয়ের অনুষ্ঠান উপভোগ করেন। পরে তারা নবদম্পতির দীর্ঘায়ু কামনা করে দোয়া করেন এবং মিষ্টি বিতরণ করেন।

এদিকে শতবর্ষী বয়সী আহাদ ওরফে আদি ও ৮০ বছর বয়সী অমেলা বেগম তাদের দাম্পত্য জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যাতে ভালো সময় কাটে, সেজন্য সবার কাছে দোয়া চেয়েছেন তারা।  সূত্র – কালেরকণ্ঠ

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
আমন্ত্রণ

তারেক রহমানকে ওপেন ডিবেটে আমন্ত্রণ জানালেন জামায়াত আমির

February 6, 2026
Police a

নারী পুলিশকে চড় দিলেন জুমা, ভিডিওতে যা দেখা গেল

February 6, 2026
আইনশৃঙ্খলা বাহিনী

আইনশৃঙ্খলা বাহিনী কোনো ধরনের গুলি ছোড়েনি : প্রেস উইং

February 6, 2026
Latest News
আমন্ত্রণ

তারেক রহমানকে ওপেন ডিবেটে আমন্ত্রণ জানালেন জামায়াত আমির

Police a

নারী পুলিশকে চড় দিলেন জুমা, ভিডিওতে যা দেখা গেল

আইনশৃঙ্খলা বাহিনী

আইনশৃঙ্খলা বাহিনী কোনো ধরনের গুলি ছোড়েনি : প্রেস উইং

শুল্কমুক্ত সুবিধা

জাপানে ৭ হাজারের বেশি পণ্য রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ

Guli biddo

কেউ গুলিবিদ্ধ নয়, দাবি পুলিশের

শিক্ষক

দেশের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের সব শিক্ষককে ট্যাব দেবে বিএনপি

ঝালকাঠিতে শীতলপাটি উপহার পেয়ে মঞ্চেই শুয়ে পড়লেন জামায়াত আমির

ক্ষমতা

বিএনপি ক্ষমতায় গেলে সংবিধানে ‘আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ সংযোজনের ঘোষণা

জাবের

ইনকিলাব মঞ্চের আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ

আইডি কার্ড

ভোটার আইডি কার্ড অনলাইনে কিভাবে ডাউনলোড করবেন?

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.