বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড কর্তৃক ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমার সার্টিফিকেশন সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্তটি তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে আজ বৃহস্পতিবার হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ রুলসহ এই আদেশ দেন।

আদালতের এই আদেশের ফলে সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহসহ অন্য যেকোনো মাধ্যমে প্রদর্শনে আর কোনো আইনি বাধা রইল না বলে নিশ্চিত করেছেন রিট আবেদনকারীর আইনজীবী।
হাসান জাহাঙ্গীর পরিচালিত এই সিনেমাটি গত শুক্রবার মুক্তি পাওয়ার কথা ছিল। তবে অভিনেত্রী জেবা জান্নাতের লিখিত অভিযোগের প্রেক্ষিতে গত তেরো মে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড সিনেমাটির প্রদর্শন সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছিল।
আরও পড়ুনঃ
সার্টিফিকেশন বোর্ডের ওই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে গত উনিশে মে আদালতের দ্বারস্থ হন সিনেমাটির প্রযোজক ও পরিচালক হাসান জাহাঙ্গীর। আদালত আজ শুনানি শেষে বোর্ডের দেওয়া আগের আদেশটি স্থগিত করার সিদ্ধান্ত দেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



