Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home কবুতর বিক্রি টাকায় চলে রাব্বির লেখাপড়া
পজিটিভ বাংলাদেশ

কবুতর বিক্রি টাকায় চলে রাব্বির লেখাপড়া

কবুতর বিক্রি টাকায় চলে রাব্বির লেখাপড়া
By rskaligonjnewsNovember 27, 20222 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক: ভোলার লালমোহন উপজেলার বাসিন্দা মো. রাব্বি। শখের বসে দেশি জাতের ৩ জোড়া কবুতর পালতে শুরু করেন অনার্স দ্বিতীয় বর্ষের এই শিক্ষার্থী। শখ থেকে শুরু করা এই কবুতর পালনই হয়ে উঠেছে তার আয়ের অন্যতম উৎস। কবুতর ও বাচ্চা বিক্রির টাকায় চলছে তার পড়ালেখার খরচ।

উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের পাঙ্গাশিয়া গ্রামের মো. ফারুক মিয়ার ছেলে রাব্বি। তিনি ভোলা সরকারি কলেজে অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তাকে কবুতর পালনে সহযোগিতা করছেন তার মা ও বাবা। ইতোমধ্যে রাব্বির দেখাদেখি ওই গ্রামের আরও অনেক শিক্ষার্থী শুরু করেছেন কবুতর পালন।

কবুতর-১

রাব্বি বলেন, ‘শাহাবুদ্দিন মামার কাছ থেকে ২০১৭ সালে জানুয়ারি মাসের দিকে ৩ জোড়া কবুতর নিয়ে আসি। তখন আমি নবম শ্রেণিতে পড়তাম। সেই তিনি জোড়া কবুতর এখন হয়েছে ৫০/৬০ জোড়া।’

তিনি আরও বলেন, ‘বাড়ি থেকে বাচ্চা কবুতর বেশি বিক্রি হয়। বড় হলে গ্রামে বাজারগুলোতে গিয়ে বিক্রি করি। আবার মাঝে মধ্যে বিভিন্ন এলাকা থেকে বেপারীরা বাড়িতে এসে কবুতর কিনে নিয়ে যান। এতে আমার প্রতিমাসে ৫ হাজার টাকার মতো আয় হয়। বিগত ৪-৫ বছর ধরে কবুতর বিক্রি করে পাওয়া আয় দিয়েই নিজের পড়ালেখার খরচ চালাচ্ছি।’

রাব্বির বাবা ফারুক মিয়া বলেন, ‘ছেলে শখ করে কবুতর পালন শুরু করে। বর্তমানে সে কবুতর পালন বাণিজ্যিকভাবে শুরু করে দিয়েছে। এখন আমাদের আর ওকে পড়ালেখার খরচ দিতে হয় না। নিজের পড়ালেখার খরচের পরেও তার মাকে ঈদ আসলে শাড়ি-জুতাসহ বিভিন্ন কিছু কিনে দেয় রাব্বি।

কবুতর-২

লালমোহন উপজেলার উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (সম্প্রসারণ) মো. বেলাল উদ্দিন বলেন, ‘বেকার যুবক ও শিক্ষার্থীরা চাইলে গৃহপালিত পশু ও পাখি পালনের উদ্যোগ নিতে পারেন। বিভিন্ন প্রজাতির এসব পশু ও পাখি তারা বাজারে বিক্রি করে নিজেদের পড়ালেখার পাশাপাশি পরিবারের খরচ বহন করতে পারবেন। রাব্বিকে উপজেলা প্রাণিসম্পদ অফিস থেকে কবুতর পালনের ক্ষেত্রে সব ধরনের সহযোগিতা করা হবে।’

লালমোহন উপজেলার প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো. নাসির উদ্দিন মুন্সী বলেন, ‘অর্থের অভাবে যে সব শিক্ষার্থীদের পড়ালেখার খরচ বহন করতে সমস্যা হচ্ছে তারা এ পেশায় আসতে পারেন। যদি তারা আমাদের অফিসের সঙ্গে যোগাযোগ করেন তাহলে তাদের সার্বিকভাবে সহযোগিতা ও পরামর্শ দেওয়া হবে।’

 

হাবিবুরের হাতে লেখা বিশ্বের সবচেয়ে বড় কোরআন!

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
কবুতর চলে টাকায়, পজিটিভ বাংলাদেশ বিক্রি রাব্বির লেখাপড়া
rskaligonjnews
  • X (Twitter)

Related Posts
bandorbon

বান্দরবানের দুর্গম এলাকায় বড়দিন উপলক্ষ্যে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

December 25, 2024
bd canada

বাংলাদেশের চিকিৎসক ও নার্সদের উন্নত প্রশিক্ষণ দিতে চায় কানাডা

December 20, 2024
juktorastro

অন্তর্বর্তী সরকারের নির্বাচনের উদ্যোগকে স্বাগত জানাল যুক্তরাষ্ট্র

December 19, 2024
Latest News
bandorbon

বান্দরবানের দুর্গম এলাকায় বড়দিন উপলক্ষ্যে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

bd canada

বাংলাদেশের চিকিৎসক ও নার্সদের উন্নত প্রশিক্ষণ দিতে চায় কানাডা

juktorastro

অন্তর্বর্তী সরকারের নির্বাচনের উদ্যোগকে স্বাগত জানাল যুক্তরাষ্ট্র

d. younus

বিজ্ঞান সাময়িকী নেচারের সেরা ১০ ব্যক্তিত্বের তালিকায় ড. ইউনূস

dhanmondi lake

রাজধানী ঢাকার ধানমন্ডি লেকে গাছে গাছে লাইব্রেরি

munsigonj

মুন্সীগঞ্জে কাজলী নদীর ‘প্রাণ ফেরাতে’ কচুরিপানা পরিষ্কার

cyclist

প্রথম বাংলাদেশি সাইক্লিস্ট হিসেবে সাইকেল নিয়ে এভারেস্ট বেস ক্যাম্প

hajrat sahjalal bimanbondor

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বেড়েছে যাত্রীসেবায় চমক

coral

কক্সবাজারের নাফ নদে ধরা পড়ল ২৫ কেজির কোরাল

remitance

চলতি মাসের ২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭২ কোটি সাড়ে ৬৩ লাখ ডলার

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.