Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) ক্রমশ বেড়েই চলেছে মৃত্যুর মিছিল। একদিনে আরও ১৪৬ জন মারা গেছেন। ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত ভাইরাসটিতে মোট ১৬৬৯ জনের মৃত্যু হলো। রোগমুক্তি হয়েছে ৯ হাজার ৫২১ জনের।

যে হুবেই প্রদেশ থেকে ভাইরাসটি ছড়িয়ে পড়েছে সেখানেই মারা গেছে ১৫৯৬ জন। এখানে আক্রান্তদের মধ্য থেকে সেরে উঠেছেন ৫ হাজার ৬২৩ জন।

চীনসহ গোটা পৃথিবীতে এই ভাইরাসটিতে এখনো পর্যন্ত ৬৯ হাজার ১৮৬ জনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। তার মধ্যে শুধু চীনেই ৬৮ হাজার ৫০০।

বাংলাদেশের মূল ভূখণ্ডে এখনো কেউ আক্রান্ত হননি। তবে সিঙ্গাপুরে কাজ করতে গিয়ে ৫ জন কবলে পড়েছেন। তারা সেখানেই চিকিৎসাধীন আছেন। ভুক্তভোগীরা সবাই স্লেটার অ্যারোস্পেস হাইটস কনস্ট্রাকশন সাইটের কর্মী।

১৩ ফেব্রুয়ারি আক্রান্ত হওয়া দুই বাংলাদেশির বয়স ৩০ এবং ৩৭। তার আগে ৯ ফেব্রুয়ারি যিনি আক্রান্ত হন, তার বয়স ৩৫। দুদিন বাদে আরেকজন আক্রান্ত হন, তার বয়স ৩৯।

গত শনিবার আক্রান্ত হয়েছেন এক তরুণ, তার বয়স ২৬ বছর।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.