Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক করোনাভাইরাস : ভারতে হঠাৎ কেন ট্রেন্ড করছে ‘আজান কিছুতেই বন্ধ হবে না’?
আন্তর্জাতিক ইসলাম

করোনাভাইরাস : ভারতে হঠাৎ কেন ট্রেন্ড করছে ‘আজান কিছুতেই বন্ধ হবে না’?

By জুমবাংলা নিউজ ডেস্কApril 26, 20203 Mins Read
করোনাভাইরাস : ভারতে হঠাৎ কেন ট্রেন্ড করছে ‘আজান কিছুতেই বন্ধ হবে না’?
আজানের সমর্থনে ভারতে মুসলিমদের আন্দোলন। ফাইল ছবি
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে উত্তরপ্রদেশ রাজ্যের পুলিশ সেখানে অনেকগুলো জেলায় মসজিদে আজান বন্ধ করার নির্দেশ দেওয়ার পর মুসলিম সমাজের নেতা ও অ্যাক্টিভিস্টরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছেন।

এর জেরে রমজান মাসের শুরুতেই ভারতের সোশ্যাল মিডিয়াতে এখন অন্যতম টপ ট্রেন্ডিং হয়ে উঠেছে হ্যাশট্যাগ ‘আজানবন্ধনেহিহোগা’ – অর্থাৎ আজান কিছুতেই বন্ধ হবে না।

এর দুদিন আগে দিল্লিতেও কোনও কোনও এলাকায় পুলিশ আজান বন্ধ করার মৌখিক নির্দেশ দিয়ে বিরূপ প্রতিক্রিয়ার মুখে তা প্রত্যাহার করতে বাধ্য হয়েছে।

ভারতে রমজান মাস শুরু হওয়ার ঠিক আগের দিন বিকেলে উত্তর-পশ্চিম দিল্লিতে একটি মুসলিম-অধ্যুষিত এলাকায় গিয়ে পুলিশ কর্মীরা জানায়, এখন থেকে মসজিদে লাউডস্পিকারে আজান দেওয়াও বন্ধ রাখতে হবে।

স্থানীয় বাসিন্দারা তাতে তুমুল আপত্তি জানান, কিন্তু পুলিশ কর্মীরাও ছিলেন নাছোড়বান্দা।

সেই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়লে দেখা যায়, মুসলিম মহিলারা পুলিশকর্মীদের বলছেন, “রমজান মাসে ঠিকমতো আজান না-হলে আমরা রোজা খুলব কীভাবে?”

“আর আজান দেওয়া হলে লকডাউনের কোন্ নিয়মই বা ভাঙা হবে?”

করোনাভাইরাস : ভারতে হঠাৎ কেন ট্রেন্ড করছে ‘আজান কিছুতেই বন্ধ হবে না’?
আফরিন ফতিমা

ওই পুলিশকর্মীরা অবশ্য বারবারই বলতে থাকেন – এটা দিল্লির লেফটেন্যান্ট গভর্নরের নির্দেশ, চাইলে তারা থানায় গিয়ে নির্দেশের প্রতিলিপি দেখে আসতে পারেন।

এই ভিডিও নিয়ে তুমুল হইচই শুরু হলে দিল্লি সরকারের উপমুখ্যমন্ত্রী মনীশ শিশোদিয়া জানিয়ে দেন, শহরের কোনও মসজিদেই আজান বন্ধ হবে না।

কিন্তু এর মধ্যেই নতুন করে অভিযোগ উঠেছে, রমজান মাস শুরু হতে না-হতেই উত্তরপ্রদেশে কনৌজ, ফারুকাবাদ, এটাওয়া, গাজীপুর-সহ বিভিন্ন জেলায় পুলিশ জোর করে মসজিদে আজান বন্ধ করে দিচ্ছে।

জেএনইউ-র ছাত্র নেত্রী ও এলাহাবাদের মেয়ে আফরিন ফতিমা এখন ওই রাজ্যেই ত্রাণের কাজে ব্যস্ত।

তিনি বিবিসি বাংলাকে বলছিলেন, “পুলিশ এই জেলাগুলোতে গিয়ে মসজিদের লাউডস্পিকার বন্ধ করে দিচ্ছে – যাতে দিনের কোনও সময়ই আজান দেওয়া না-যায়।”

“আমরা তো সবাই মিলেই মহামারির বিরুদ্ধে লড়ছি, মসজিদে একসঙ্গে পাঁচজনের বেশি কখনও জড়োও হচ্ছে না।”

“আর যেখানে আজান দিতে একজন মুয়াজ্জিনই যথেষ্ট– তখন এটা বোধগম্য নয় যে আজান দিলে কীভাবে লকডাউন ভাঙা হয়?”

“ফলে আমরা মনে করছি এটা মুসলিমদের ওপর দমন-পীড়ন চালানোরই আর একটা রাস্তা!”

এর জেরেই আজ রবিবার সকালে ভারতে টুইটারে প্রধান ট্রেন্ডিং ইস্যু ছিল হ্যাশট্যাগ আজানবন্ধনেহিহোগা।

এটি ব্যবহার করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন বিহারের রাজনীতিবিদ আখতারুল ইমান, সমাজকর্মী শার্জিল উসমানি বা শামিল আতিফের মতো অনেকেই।

আফরিন ফতিমা আরও বলছিলেন, “উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের পুলিশ প্রথমে নাগরিকত্ব আইন বিরোধী বিক্ষোভ দমনের নামে মুসলিমদের ওপর অত‍্যাচার শুরু করে।”

করোনাভাইরাস : ভারতে হঠাৎ কেন ট্রেন্ড করছে ‘আজান কিছুতেই বন্ধ হবে না’?

“তারপর তাবলিগ জামাতের বিরুদ্ধে বিদ্বেষ ছড়িয়ে এবং এখন আজান বন্ধ করে তারা আমাদের ধর্মীয় স্বাধীনতার অধিকারই কেড়ে নিতে চাইছে – যা সংবিধান প্রদত্ত।”

“আর সে কারণেই এই ইস্যুটা সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ড করছে।”

এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও আজ তার নিয়মিত রেডিও ভাষণে ভারতের মুসলিমদের উদ্দেশে বলেন, এবারের রোজার মাসে তাদের অনেক বেশি কষ্ট করতে হবে – যদিও আজানের কথা তিনি উল্লেখ করেননি।

তিনি বলেন, “গত রমজানের সময় ভাবাও যায়নি এবারের রমজানে এত অসুবিধার সম্মুখীন হতে হবে।”

তবে যেভাবে মহামারিতে “অন্য ধর্মের মানুষরাও ঘরে বসেই তাদের ধর্মীয় উৎসব পালন করছেন” – মুসলিমদেরও সেই একই কাজ করার আহ্বান জানান তিনি।

এখানে উল্লেখ করা যেতে পারে, বছরকয়েক আগে ভারতে বলিউড গায়ক সোনু নিগমও লাউডস্পিকারে আজান দেওয়ার রেওয়াজ বন্ধ করার ডাক দিয়ে প্রবল বিতর্কর সৃষ্টি করেছিলেন।  সূত্র : বিবিসি বাংলা।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Biman

বিমানে স্মার্টফোনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন দুই শতাধিক আরোহী

June 22, 2026
Starmar

চাপে স্টারমার, আজই আসতে পারে পদত্যাগের ঘোষণা

June 22, 2026
বাংলাদেশি শিক্ষার্থী

সাইপ্রাসে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

June 22, 2026

Latest News

Biman

বিমানে স্মার্টফোনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন দুই শতাধিক আরোহী

Starmar

চাপে স্টারমার, আজই আসতে পারে পদত্যাগের ঘোষণা

বাংলাদেশি শিক্ষার্থী

সাইপ্রাসে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

Oil

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় কমল তেলের দাম

ডিজেলের দাম

মালয়েশিয়ায় কমছে ডিজেলের দাম

জ্বালানি বিক্রি

দখলকৃত ক্রিমিয়ায় জ্বালানি বিক্রি বন্ধ করে দিয়েছে রাশিয়া

প্রবাসী

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

সবজির রসের ফর্মুলা

সবজির রসের ফর্মুলা খেয়ে বদলে গেলো ৩ মাসের শিশুর রং

a-farmer-sprays-insecticide

ভারতের ৩ শতাধিক কৃষিপণ্যে ক্যানসারের উপাদান, নিষিদ্ধ দেশে দেশে

Gosol

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ?

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa