Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ায় করোনার জাল সনদ বিক্রির ঘটনায় তিন বাংলাদেশিকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।

রাজধানীর জালান তেংকাত টোংশিন থেকে ওই তিন বাংলাদেশিকে গ্রেফতার করা হয়। গ্রেফতার তিনজনই বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ করেন বলে জানিয়েছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৫টি মোবাইল ও একটি করোনা জাল সনদ উদ্ধার করে। এই নিয়ে গ্রেফতারের সংখ্যা দাঁড়িয়েছে ৫ জনে।

এর আগে, ৫ জুন কুয়ালালামপুরের জালান আলোর দুটি দোকানে অভিযান চালিয়ে দুই বাংলাদেশিকে গ্রেফতার করে পুলিশ। এসময় উদ্ধার করা হয় তাদের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র।

১ হাজার টাকার বিনিময়ে বিদেশিদের কাছে করোনা ভাইরাসের জাল নেগিটিভ রিপোর্ট বিক্রি করে প্রথমে পুলিশের কাছে ধরা পড়ে ওই দুই বাংলাদেশি। তবে তদন্তের স্বার্থে পুলিশ তাদের নাম প্রকাশ করেনি।

পুলিশ অভিযান চালিয়ে একটি জাল কোভিড-১৯ স্ক্রিনিং পরীক্ষার রিপোর্ট, একটি ফাঁকা ল্যাবলিঙ্ক মেডিক্যাল ল্যাবরেটরি লেটারহেড এবং ১,৩৩১ মালয় রিংগিত (২৬৫০০টাকা) উদ্ধার করে। এছাড়া পুলিশ দুটি ল্যাপটপ, তিনটি প্রিন্টার, দুটি ল্যামিনেটিং মেশিন এবং কোভিড-১৯ স্ক্রিনিং পরীক্ষার ফলাফলের দুটি শিটসহ বেশ কয়েকটি আইটেম বাজেয়াপ্ত করে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.