
এই জাতের ভিমরুলের মূল লক্ষ্য থাকে মৌমাছি। মৌমাছি মূলত এই জাতের ভিমরুলের প্রধান খাবার। এদের প্রচন্ড শক্তিশালী চোয়াল রয়েছে। ফলে এরা যখন ঝাঁক বেঁধে কোনো মৌচাকে আক্রমণ করে তখন প্রায় সব মৌমাছিকেই মেরে ফেলে। এমনকি মৌমাছির লার্ভাকেও এরা খেয়ে ফেলে। ফলে মৌচাষ ও ফুল চাষের বড় ধরণের ক্ষতি করে এই ভিমরুলগুলো। পূর্ব দক্ষিণপূর্ব এশিয়ার বনে জায়ান্ট হর্নেটের দেখা মেলে। পোকামাকড় খেয়েই তারা বেচে থাকে। পতঙ্গ আক্রমণের সময় নিউরোটক্সিন নামের এক ধরণের বিষ নির্গত করে জায়ান্ট হর্নেট । এর বিষাক্ত কামড়ে মৃত্যুও হতে পারে। এমনকি এর বিষ মৌমাছির তুলনায় সাত গুণ বেশি। গরমের শেষের দিকে মূলত এই ভিন্ন প্রজাতির ভিমরুলের দেখা মেলে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



