
দুই বছর প্রেম করার পর ৪০ বছর বয়সী ড্যান্সিং অন আইস তারকা ও ইভেন্ট ম্যানেজমেন্ট নির্বাহী ম্যাডেলিন কস্টিগানকে বিয়ে করেন সাইডবটম। দুজনেরই এটি দ্বিতীয় বিয়ে। বিয়ের অনুষ্ঠান সাড়তে পারলেও করোনাভাইরাসের কারণে মধুচন্দ্রিমা বাতিল করতে হয়েছে সাইডবটমকে।
সাইডবটমের বিয়েতে আত্মীয়-স্বজন ছাড়াও অনেক তারকা ক্রিকেটার উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে স্থানীয় একটি পত্রিকাকে ৪২ বছর বয়সী সাইডবটম বলেন, ‘যেভাবে পরিকল্পনা করেছি সে ভাবে বিয়েটা উদ্যাপন করতে পেরেছি। এজন্য নিজেদের ভাগ্যবান মনে করছি। আমাদের দু’জনের জন্য এটি একটি খুবই বিশেষ দিন।’
তবে করোনাভাইরাসের কারণে সব অনুষ্ঠান বন্ধ করে দেওয়াকে স্বাগত জানিয়েছেন সাইডবটম। তবে তার কণ্ঠে সমবেদনাও ছিল, ‘যাদের অনুষ্ঠান স্থগিত করতে হয়েছে তাদের জন্য খারাপ লাগছে। তবে আমাদের সবার স্বার্থটা দেখতে হবে। সবার আগে মানুষের স্বাস্থ্য, তারপর অন্য সব।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



