জুমবাংলা ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। রাজধানীর পপুলার হাসপাতালে করোনা টেস্টের জন্য স্যাম্পল দিলে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে।
বুধবার রাতে রিজভীর ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার এই তথ্য নিশ্চিত করেন।
তুষার জানান, গত ৫ দিন ধরে উনার জ্বর। আজ করোনা পজিটিভ ধরা পড়েছে। বর্তমানে তিনি নিজ বাসায় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম ও ডা. জাহাঙ্গীর আলম তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন।
রিজভীর সুস্থতার জন্য দলের নেতাকর্মী ও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


