Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ রংপুর ‘ব্যাপক জনসমর্থন পাচ্ছি’, হিজড়া প্রার্থী রাণী
বিভাগীয় সংবাদ রংপুর রাজনীতি

‘ব্যাপক জনসমর্থন পাচ্ছি’, হিজড়া প্রার্থী রাণী

By Shamim RezaFebruary 7, 20263 Mins Read

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৩ (সদর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে হরিণ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন নগরীর নুরপুর এলাকার বাসিন্দা আনোয়ারা ইসলাম রাণী। তিনি দেশের একমাত্র হিজড়া জনগোষ্ঠীর প্রার্থী।

Rani

Advertisement

২০২৪ সালের ৭ জানুয়ারির নির্বাচনে হিজড়া জনগোষ্ঠীর রাণী রংপুর–৩ আসনে সংসদ সদস্য পদে ভোটে দাঁড়িয়ে চমকে দেন। ওই নির্বাচনে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের ৮১ হাজার ভোট পেয়ে নির্বাচিত হন। রাণী ঈগল প্রতীক নিয়ে ২৩ হাজার ভোট পেয়ে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী হন। পিছিয়ে থাকা জনগোষ্ঠীর হয়ে ভোটে দাঁড়ানোর জন্য তাকে সাধুবাদ জানান তার নির্বাচনি এলাকার মানুষ।

এবারের নির্বাচনেও তিনি প্রার্থী হয়েছেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নগরীর নুরপুর এলাকায় ভোটের প্রচারের বিষয়ে কথা হয় রাণীর।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে জনগণের সাড়া পাচ্ছেন বলে জানান রাণী। তিনি বলেন, ‘‘গত নির্বাচনেও জি এম কাদেরের বিরুদ্ধে ভোট করে ব্যাপক সাড়া পেয়েছি। শুধু ইঞ্জিনিয়ারিং ইলেকশনের কারণে আমি হেরে গেছি। তবে এবার আরো বেশি সাড়া মিলছে ভোটের মাঠে।’’ এক সময়ের জাতীয় পার্টির ঘাঁটি এখন পরিবর্তন হয়ে ‘রংপুরের মাটি, রাণী আপার ঘাঁটিতে’ পরিণত হচ্ছে বলে দাবি করেন তিনি।

বিভাগীয় নগরী রংপুরের ২৪টি ওয়ার্ড ও পাঁচটি ইউনিয়ন নিয়ে রংপুর-৩ (সদর) আসনে ভোটার ৫ লাখ ৮ হাজার ২২৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫২ হাজার ৩৫৯ জন, নারী ২ লাখ ৫৫ হাজার ৮৪৯ জন। আর হিজড়া ভোটার ৫ জন।

এ আসনে আরো প্রতিদ্বন্দ্বিতা করছেন, জাতীয় পার্টির চেয়ারম্যান লাঙ্গল প্রতীকের প্রার্থী জি এম কাদের, বাংলাদেশ জামায়াতে ইসলামের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী আমিরুজ্জামান পিয়ালসহ আটজন।

রংপুরেই জন্ম ও বেড়ে ওঠা রাণীর। বাবা মো. চাঁন মিয়া ছিলেন মোটরশ্রমিক, মা জুলেখা বেগম গৃহিণী। রংপুর নগরের শাপলা চত্বর থেকে আধা কিলোমিটার পূর্বে নূরপুরে তার বাড়ি। বাড়িতেই তাঁর নির্বাচনি কার্যালয়। প্রচারে সমন্বয় ও কর্মী–সমর্থকদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বাড়ি থেকে। রাণী বিকেলে গণসংযোগে বের হন।

রাণী বলেন, লিঙ্গীয় পরিচয়ের কারণে তাকে বৈষম্যের শিকার হতে হয়েছে। তাই তিনি পিছিয়ে রাখা জনগোষ্ঠীর কণ্ঠস্বর হতে সংসদে যেতে চান। হিজড়া, বেদে, হরিজন, দলিত ও সাঁওতালদের মতো প্রান্তিক মানুষের নাগরিক অধিকার নিশ্চিত করাই তার লক্ষ্য।

গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’ এর বিষয়ে এখনো পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানান রাণী। এ বিষয়ে তিনি বলেন, ‘‘সরকার প্রচার করছে ‘হ্যাঁ’ এর পক্ষে। কেউ কেউ আবার ‘না’ এর পক্ষেও প্রচার করছে। এ বিষয়ে আমার মতামত একান্তই ব্যক্তিগত। ভোটের দিন গণভোটের বিষয়ে আমি আমার ব্যক্তিগত মতামত গোপন ব্যালটের মধ্যে প্রকাশ করব।’’

ভোটারদের কাছ থেকে সমর্থন পাচ্ছেন বলে জানান রাণী। এ জন্য তিনি জয়ের ব্যাপারেও আশাবাদী হয়ে উঠেছেন।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

আনোয়ারা ইসলাম রাণী বলেন, ‘‘যেখানেই যাচ্ছি, ব্যাপক জনসমর্থন পাচ্ছি। সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীই অনেক শক্তিশালী। কাউকে আমি ভোটের মাঠে ছোট করে দেখছি না। তবে সব ছাপিয়ে এবার রংপুর-৩ আসনের মানুষ সংসদ সদস্য প্রার্থী হিসেবে রাণী আপাকেই বেছে নেবে।’’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
৪ ভাই গ্রেপ্তার

মায়ের ‘ধর্ষককে’ হত্যার ঘটনায় ৪ ভাই গ্রেপ্তার

July 6, 2026
রুমিন ফারহানা

শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত বাধা আছে কি না, জানালেন রুমিন ফারহানা

July 6, 2026
Sir

‘ইউএনওকে স্যার বললে আমাকেও বলতে হবে’

July 6, 2026

Latest News

৪ ভাই গ্রেপ্তার

মায়ের ‘ধর্ষককে’ হত্যার ঘটনায় ৪ ভাই গ্রেপ্তার

রুমিন ফারহানা

শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত বাধা আছে কি না, জানালেন রুমিন ফারহানা

Sir

‘ইউএনওকে স্যার বললে আমাকেও বলতে হবে’

Jongol

ব্যর্থ প্রেমের কষ্টে ১৫ বছর জঙ্গলে একাকী জীবন

স্বামী

স্ত্রী হত্যার পর মাটিচাপা, নিখোঁজের জিডি করতে গিয়ে আটক স্বামী

৭ বছরের শিশু

৭ বছরের শিশু ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড

Manikganj

ধর্ষণ মামলায় সাবেক ছাত্রলীগ নেতার যাবজ্জীবন কারাদণ্ড

Manikganj

আওয়ামী লীগ-বিএনপি নেতার যোগসাজশে নদী শাসন প্রকল্পের মাটি বিক্রি!

এমডির অণ্ডকোষ

এমডির অণ্ডকোষ চেপে ধরে চেক-স্ট্যাম্পে স্বাক্ষর করা সেই লিটু গ্রেপ্তার

ইউপি চেয়ারম্যান

টাঙ্গাইলে নারীকে পেটালেন ইউপি চেয়ারম্যান, ভিডিও ভাইরাল

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa