
শুক্রবার (১৪ মে) স্বাস্থ্য অধিদফতর জানায়, পশ্চিমবঙ্গে ৭০ হাজার ৫১ জনের নমুনা পরীক্ষায় পজিটিভি এসেছে ২০ হাজার ৮৪৬ জনের। আক্রান্তের হার ৯ দশমিক ৬৮ শতাংশ। উত্তর ২৪ পরগনায় সংক্রমণ ৪ হাজারের উপরে রয়েছে। তার পরই কলকাতা। উত্তর ২৪ পরগনা ও কলকাতায় আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৪ হাজার ১৯৭ ও ৩ হাজার ৯৫৫ জন।
এছাড়া কলকাতায় ৪২ জন এবং উত্তর ২৪ পরগনায় ৩৪ জনের মৃত্যু হয়েছে। হাওড়ায় মৃত্যু হয়েছে ৫ জনের। ১২ জন মারা গেছে দক্ষিণ ২৪ পরগনায়।
গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত হয়েছেন ১৯ হাজার ১৩১ জন। এখনও পর্যন্ত সুস্থতার হার ৮৬ দশমিক ৭৮ শতাংশ। বর্তমানে সক্রিয় করোনা আক্রান্ত ১ লাখ ৩১ হাজার ৭৯২ জন।
এদিকে গত তিন দিন ধরে ভারতে করোনায় দৈনিক আক্রান্ত ও মৃত্যুহারে কিছুটা নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। শনিবার (১৫ মে) আক্রান্ত হয়েছে ৩ লাখ ২৬ হাজার ১২৩ জন। যা শুক্রবারের তুলনায় প্রায় ১৬ হাজার কম। আর মৃত্যু হয়েছে ৩ হাজার ৮৭৯ জন মানুষের। শুক্রবার দেশটিতে মৃত্যু হয়েছিল ৩ হাজার ৯৯৯ জনের।
এছাড়া আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ৪৩ লাখ ৭২ হাজার ২৪৩ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ২ লাখ ৬৬ হাজার ২৯৯ জনের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



