Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ করোনায় মারা যাওয়া হিন্দু ব্যক্তির মরদেহ সৎকার করলেন ৫ মুসলিম যুবক
খুলনা বিভাগীয় সংবাদ

করোনায় মারা যাওয়া হিন্দু ব্যক্তির মরদেহ সৎকার করলেন ৫ মুসলিম যুবক

By Saiful IslamJuly 10, 20213 Mins Read

করোনায় মারা যাওয়া হিন্দু ব্যক্তির মরদেহ সৎকার করলেন ৫ মুসলিম যুবক

Advertisement
জুমবাংলা ডেস্ক : করোনা আক্রান্ত হয়ে বৃহস্পতিবার (৮ জুলাই) যশোরের মণিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে মারা গিয়েছিলেন প্রফুল্ল সরকার তপন। করোনায় মৃত্যু হওয়ায় হাসপাতালেই প্রায় ঘণ্টা তিনেক তার মরদেহ পড়ে থাকে। শেষ পর্যন্ত তাকওয়া ফাউন্ডেশনের পাঁচ মুসলিম যুবক গভীর রাতে শ্মশানে তার সৎকার করেন।

প্রফুল্ল সরকার ওরফে তপন মণিরামপুর উপজেলার সাতনল খানপুর গ্রামের মৃত রতন সরকারের ছেলে। তিনি পেশায় কর্মকার ছিলেন। উপজেলার গোপালপুর বাজারে ছিল তার ব্যবসা প্রতিষ্ঠান। তিনি করোনায় আক্রান্ত হয়ে বাড়িতেই ছিলেন। বৃহস্পতিবার তার অবস্থার অবনতি হলে স্বজনরা তাকে মণিরামপুর হাসপাতালে বিকেলে ভর্তি করেন। ভর্তির পর সন্ধ্যায় চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

তাকওয়া ফাউন্ডেশনের কেন্দ্রীয় সদস্য আশরাফুল আনোয়ার ইয়াসীন জানান, মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনায় আক্রান্ত এক রোগীর মৃত্যু হয়। কিন্তু তার সন্তান কিংবা নিকটাত্মীয়রা কেউ মরদেহ গ্রামে নিয়ে যায়নি। প্রায় ঘণ্টা তিনেক স্বাস্থ্য কমপ্লেক্সের বারান্দায় পড়ে ছিল প্রফুল্ল সরকারের মরদেহ। তাদেরকে ঘটনাটি উপজেলা চেয়ারম্যান নাজমা খানম ও সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী অবহিত করলে তিনি ফাউন্ডেশনের পাঁচ সদস্যকে নিয়ে হাসপাতালে ছুটে যান। গভীর রাতে হাসপাতালে গিয়ে দেখেন আব্দুর রহিম নামের এক ভ্যানওয়ালার ভ্যানের উপর পড়ে রয়েছে তপন সরকারের মরদেহ। এরপর তারা নিজেরাই ভ্যান চালিয়ে পৌর শহরের তাহেরপুর মহাশ্মশানে নিয়ে যান। সেখানে গিয়ে ঘটে আর এক বিপত্তি। শ্মশানের ঘোষাই (শ্মশানের দায়িত্বে নিয়োজিত) তপন সরকারের মরদেহ সেখানে সৎকার করতে আপত্তি জানান। এরপর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড (মনিরামপুর) কাউন্সিলর বাবুলাল চৌধুরী ও তার এক সহযোগী বিশ্বজিৎ সেখানে গিয়ে ঘোষাইকে কোনোরকমে রাড়ি করান।

এরপর সনাতন ধর্মীয় রীতি মেনে গোসল করিয়ে মরদেহ চিতায় ওঠান তারা। মরদেহ গোসলের জন্য শ্মশানে মোটরের ব্যবস্থা থাকলেও সেখান থেকে পানি নিতে দেননি দায়িত্বরত ঘোষাই। পরে নদী থেকে বালতি ভরে পানি উঠিয়ে গোসল করান মুসলিম পাঁচ যুবক। এ সময় শ্মশানে চিকিৎসক মোসাব্বিরুল ইসলাম রিফাত, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আসাদুজ্জামান মিন্টু, সংবাদকর্মী আব্দুল্লাহ সোহান উপস্থিত ছিলেন।

উপজেলা চেয়ারম্যান নাজমা খানম জানান, মৃত ব্যক্তির সন্তানসহ স্বজনরা মরদেহ বাড়িতে নিতে অনীহা প্রকাশ করেন। হাসপাতাল কর্তৃপক্ষ বার বার তাগাদা দেওয়ার পরও নিকটাত্মীয়রা লাশ নিয়ে যাননি। তিনি খবর পেয়ে সঙ্গে সঙ্গে তাকওয়া ফাউন্ডেশনের সদস্যদের খবর দেন। তারাই ওই লাশের সৎকার করেন।

কাউন্সিলর বাবুলাল চৌধুরী জানান, শ্মশানে করোনায় আক্রান্ত এক ব্যক্তির মরদেহ আনা হয়। কিন্তু আগুন দেয়ার কোনো লোক পাওয়া যাচ্ছে না। এমন খবর পেয়ে তিনি শ্মশানে ছুটে যান। রাত প্রায় ৪টা পর্যন্ত ওই লাশের সৎকারের কাজ চলে। তিনি আরও জানান, মৃত তপন সরকারের দুই ছেলে শ্মশান থেকে দূরে অবস্থান করেছেন। বাবার মরদেহ ছুঁয়েও দেখেননি তারা।

তপন সরকারের বড় ছেলে বিপ্লব সরকার বলেন, করোনায় বাবার মৃত্যুর খবর গ্রামবাসী জানতে পেরে সৎকারের জন্য নিজেদের শ্মশানে আনতে আপত্তি তোলে। এ কারণে বাবার মরদেহ বাড়িতে না এনে তাহেরপুর শ্মশানে সৎকার করেছে তাকওয়া সদস্যরা।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

July 22, 2026
গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

July 22, 2026
মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

July 22, 2026

Latest News

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

Manikganj

বাকিতে মাল না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, শ্রমিকদল নেতা বহিষ্কার

কিশোরী

অতিরিক্ত শাসনে বাসা থেকে বের হয়ে গেলো কিশোরী, ২০ দিনেও মেলেনি সন্ধান!

Husband

ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa