
সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন জানান, নিহত সুচিত্রা সরকার দীর্ঘদিন ধরে জ্বর-কাশি ও শ্বাসকষ্ট রোগে ভোগছিলেন। গুরুতর অবস্থায় রবিবার (২৯ মার্চ) মানিকগঞ্জ সদর উপজেলার মুন্নু মেডিক্যাল কলেজ হাসপাতালে আনার পথে তার মৃত্যু হয়।
তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কিনা-তা নিশ্চিত হওয়ার জন্য ওই দিনই নমুনা সংগ্রহ করা করে ঢাকার আইইডিসিআরে পাঠানো হয়। পরীক্ষায় তার শরীরে করোনাভাইরাস সংক্রমণের উপসর্গ পাওয়া যায়নি।
নিহত সুচিত্রা সরকারকে বাড়ির পাশের একটি জায়গায় মাটি চাপা দেওয়া হয়। পরে তার শরীরে করোনাভাইরাস সংক্রমণ থাকার আশঙ্কায় বড়ইছড়া গ্রামটি লকডাউন ঘোষণা করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



