Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home আন্তর্জাতিক করোনায় যেখানে রোজা যেমন
আন্তর্জাতিক ইসলাম ধর্ম

করোনায় যেখানে রোজা যেমন

By Shamim Rezaএপ্রিল 25, 20203 Mins Read

Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বজুড়ে শুরু হয়েছে মুসলিমদের সবচেয়ে পবিত্র মাস রমজান৷ কিন্তু করোনা মহামারির কারণে এবারের রমজান মাস অন্য বছরগুলোর চেয়ে কিছুটা ভিন্ন রকমের৷ বিভিন্ন দেশে কিভাবে পালিত হচ্ছে এ মাস। খবর ডয়চে ভেলের।

পাকিস্তান
পাকিস্তান সরকার করোনা সংক্রমণ ঠেকাতে বাসায় নামাজ পড়ার আহ্বান জানালেও দেশটির বেশ কয়েকজন প্রভাবশালী ইমাম মুসল্লিদের মসজিদে আসার আহ্বান জানিয়েছেন৷ বেশকিছু এলাকায় মসজিদে যাওয়া নিয়ে মুসল্লিদের সঙ্গে পুলিশের সংঘর্ষও হয়েছে৷ শেষ পর্যন্ত সামাজিক দূরত্ব বজায় রাখাসহ ২০টি নিয়ম মানার শর্তে মসজিদ খোলার অনুমতি দিয়েছে দেশটির সরকার৷

ফিলিস্তিন
ফিলিস্তিনে পুরোপুরি লকডাউন ঘোষণা করা হয়নি৷ তবে জরুরি কাজ ছাড়া বাইরে বের না হতে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে উৎসাহিত করা হচ্ছে জনগণকে৷ ছবিতে দেখা যাচ্ছে ঐতিহ্যবাহী পোশাক পরে ঢোল বাজাচ্ছেন দুজন৷ জনগণকে জাগিয়ে তোলা হচ্ছে সেহরির সময় জানানোর জন্য৷

ব্যবসাতেও ধস
এমনিতেই গাজা উপত্যকায় অর্থনীতি বেশ ভঙ্গুর৷ তার ওপর করোনা ভাইরাসের সংক্রমণ অর্থনীতিকে আরো বিপর্যস্ত করে তুলেছে৷ ছবিতে ঘর সাজানোর জিনিসপত্রের পসরা সাজিয়েছেন এক দোকানি৷ কিন্তু এসব পণ্য কেনার সামর্থ্য রয়েছে খুব কম মানুষেরই৷ গাজা উপত্যকাতেও ইফতার বা নামাজে বড় জমায়েত নিরুৎসাহিত করা হচ্ছে৷

আফগানিস্তান
আফগান সরকার দরিদ্রদের জন্য আটা সরবরাহ করছে৷ ত্রাণ নেয়ার জন্য দূরত্ব বজায় রেখে অপেক্ষা করতে দেখা যাচ্ছে আফগানদের৷ আফগান সরকার করোনা ও রমজানের সময়ে তালিবানের সঙ্গে যুদ্ধবিরতির আহ্বান জানালেও তা নাকচ করে দিয়েছে জঙ্গি গোষ্ঠীটি৷

ইন্দোনেশিয়া
ইন্দোনেশিয়াতে রমজানে বড় জমায়েত নিষিদ্ধ করা হয়েছে৷ এমনকি ঈদের ছুটিতেও শহর ছেড়ে গ্রামের বাড়িতে যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট৷ ছবিতে দেখা যাচ্ছে পূর্ব জাভার সুরাবাইয়ায় টেলিস্কোপে চাঁদ দেখার জন্য জড়ো হয়েছেন চাঁদ দেখা কমিটির কর্মকর্তারা৷

সাউথ আফ্রিকা
দেশটিতে করোনা সংক্রমণ ঠেকাতে লকডাউন চলছে৷ কিন্তু চাঁদ দেখার পর রমজান মাসের শুরুর দিনে অনেককেই নামাজ পড়তে একসঙ্গে জড়ো হতে দেখা গেছে৷

সোমালিয়া
দেশটিতে করোনা সংক্রমণ দিন দিন বেড়েই চলেছে৷ রমজান মাসে মানুষের মেলামেশা বেড়ে যাওয়ায় সংক্রমণ আরো ছড়ানোর শঙ্কা দেখা দিয়েছে৷ বড় জমায়েত ঠেকাতে সন্ধ্যার পর থেকে কারফিউ ঘোষণা করেছে দেশটির সরকার৷

মিশর
রমজান উপলক্ষ্যে বিধিনিষেধ কিছুটা শিথল করার ঘোষণা দিয়েছে মিশর সরকার৷ শপিং মল এবং দোকানপাট খোলা রাখার অনুমতি দেয়া হয়েছে৷ কিন্তু বিকেল পাঁচটার মধ্য়ে তা বন্ধ করে দিতে হবে৷ সন্ধ্যার কারফিউ শুরুর সময় ৮টা থেকে একঘণ্টা পিছিয়ে ৯টা করা হয়েছে৷ ছবিতে দেখা যাচ্ছে দরিদ্রদের বাড়িতে খাবার পৌঁছে দিচ্ছেন একদল স্বেচ্ছাসেবক৷ আফ্রিকা মহাদেশে প্রথম করোনা সংক্রমণ ঘটে মিশরেই৷

আলজেরিয়া
আফ্রিকার দেশ আলজেরিয়াতেও রমজান উপলক্ষ্যে বিধিনিষেধ কিছুটা শিথিল করা হয়েছে৷ বেশকিছু প্রদেশে কারফিউ শুরুর সময় বিকেল ৩টা থেকে পিছিয়ে বিকেল ৫টা করা হয়েছে৷ ব্লিদা প্রদেশে ২৪ ঘণ্টার কারফিউ কমিয়ে ১৭ ঘণ্টা করা হয়েছে৷ তবে বড় জমায়েত ও মসজিদে নামাজ আদায়ের নিষেধাজ্ঞা থাকছে আগের মতোই৷

জার্মানি
জার্মানিতে রমজান মাসের জন্য আলাদা কোনো বিধিনিষেধ আরোপ বা শিথিল করা হয়নি৷ তবে অন্য সব ধর্মীয় স্থাপনার মতো মসজিদে জামাতে নামাজ আদায়ও বন্ধ রয়েছে৷ ছোট দোকানপাট এখনই খোলা রয়েছে৷ ৪ মে থেকে নিষেধাজ্ঞা আরো শিথিল করা হবে৷ তবে বড় কোনো জমায়েতের ওপর নিষেধাজ্ঞা থাকছে আগের মতোই৷

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
জুমার দিন

জুমার দিন বিশেষ সময়ে পাঠ করুন ৪ দোয়া

জুন 12, 2026
থাই রাজকন্যা

তিন বছর কোমায় থাকার পর মারা গেলেন থাই রাজকন্যা

জুন 12, 2026
রাজকুমারী

তিন বছরের বেশি কোমায় থাকার পর মারা গেলেন থাইল্যান্ডের রাজকুমারী

জুন 12, 2026
Latest News
জুমার দিন

জুমার দিন বিশেষ সময়ে পাঠ করুন ৪ দোয়া

থাই রাজকন্যা

তিন বছর কোমায় থাকার পর মারা গেলেন থাই রাজকন্যা

রাজকুমারী

তিন বছরের বেশি কোমায় থাকার পর মারা গেলেন থাইল্যান্ডের রাজকুমারী

১৫ জন নিহত

পাকিস্তানের কাশ্মীরে আওয়ামী অ্যাকশন কমিটির বিক্ষোভ-সংঘর্ষ, নিহত ১৫

জানাজা

খামেনির জানাজার সময়সূচি ঘোষণা করল ইরান

কঠোর হচ্ছে আশ্রয়

ইতালিতে কঠোর হচ্ছে আশ্রয় ও ডাবলিন প্রক্রিয়া

ঘোষণা

ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের

নাগরিকত্ব ত্যাগ

যে কারণে হাজার হাজার আমেরিকান নাগরিকত্ব ত্যাগ করছেন

expatriate

প্রবাসীদের জন্য বড় সুখবর এবারের বাজেটে

নাবিক

ওমান উপকূলে মার্কিন হামলায় ৩ ভারতীয় নাবিক নিহত

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa