Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ করোনা উপসর্গ নিয়ে ২১ জনের মৃত্যু
বিভাগীয় সংবাদ

করোনা উপসর্গ নিয়ে ২১ জনের মৃত্যু

By iNews DeskMay 31, 20203 Mins Read

করোনা উপসর্গ নিয়ে ২১ জনের মৃত্যু

Advertisement
জুমবাংলা ডেস্ক : করোনার উপসর্গ জ্বর, শ্বাসকষ্ট, সর্দি-কাশিতে আক্রান্ত হয়েছে সারা দেশে ২১ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে চাঁদপুরে ৫, চট্টগ্রামে ৩, বরিশাল ও সাতক্ষীরায় ২ জন করে, কিশোরগঞ্জ, লক্ষীপুর, নাটোর, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, ঝিনাইদহ, জামালপুর, খুলনা ও পিরোজপুরে একজন করে। তবে এদের কারো শরীরে করোনাভাইরাসের উপস্থিতি ছিল কিনা তা নিশ্চিত নয় বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। তবে নমুনা সংগ্রহ করে রোগতত্ত¡, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পাঠানো হয়েছে। এদিকে, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে নেয়া হয়েছে আরও ৪৬৯ জনকে এবং বর্তমানে আইসোলেশনে রয়েছেন ৫ হাজার ৫২৯। গত ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৮০ জন। গত ২৪ ঘণ্টায় হোম ও প্রাতিষ্ঠানিক মিলিয়ে কোয়ারেন্টিনে নেয়া হয়েছে ২ হাজার ২২০ জনকে। এ পর্যন্ত কোয়ারেন্টিনে নেয়া হয়েছে দুই লাখ ৮২ হাজার ২২৫ জনকে। ছাড় পেয়েছেন দুই হাজার ২১৯ জন। বর্তমানে হোম ও প্রাতিষ্ঠানিক মিলিয়ে কোয়ারেন্টিনে রয়েছেন ৬০ হাজার ২৭৬।

চট্টগ্রাম : চট্টগ্রামে করোনা উপসর্গ নিয়ে গতকাল তিন জনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন, করোনা উপসর্গ নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দফতরের তৃতীয় শ্রেণির এক কর্মচারী, ফারজানা চৌধুরী (৪৯) নামে এক শিক্ষিকা ও বন্দরের যান্ত্রিক বিভাগের হাইস্টার অপারেটর আবদুর রশিদ মিয়াজি (৪৫)।

বরিশাল : গত ২৪ ঘণ্টায় দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে ৪৩ জন নতুন কোভিড-১৯ রোগী সনাক্ত হবার মধ্যে দিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৫শ’ অতিক্রম করল। এছাড়া অনলাইন সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গতকাল এক ব্যক্তির (৬০) মৃত্যু হয়েছে। এর আগে করোনার উপসর্গ নিয়ে গত শুক্রবার জেলার মেহেন্দিগঞ্জ পৌরসভার কালিকাপুর এলাকার বাসিন্দা ও মাদারতলি মাদরাাসার শিক্ষক মো. আকতার সিকদারের মৃত্যু হয়েছে।
নোয়াখালী : গত ২৫দিনে ২৫জন থেকে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়ে ৫৭৫ পৌছেছে। একই সময় করোনা উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা ১২জন।

খুলনা : খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালের করোনা সাসপেক্টেড আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় করোনার উপসর্গ নিয়ে গতকাল আশরাফুর রহমান (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় জ্বর সর্দি-কাশি ও গলা ব্যথা নিয়ে গতকাল এক কিশোরের (১৬) মৃত্যু হয়েছে।

নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জে করোনা ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৫২জন । জেলায় মোট মৃত্যুর সংখ্যা ৭৭। নারায়ণগঞ্জে মোট আক্রান্তের সংখ্যা দাড়াঁলো ২৬৮৪।
লক্ষীপুর : লক্ষীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ এলাকার লতিফপুর গ্রামে গতকাল করোনা উপসর্গ নিয়ে ৫০ বছরের বৃদ্ধের মৃত্যু হয়েছে।

চাঁদপুর : করোনা উপসর্গ নিয়ে চাঁদপুরে একই দিনে কয়েক ঘণ্টার ব্যবধানে ৫ জনের মৃত্যু হয়েছে।

সাতক্ষীরা : করোনা উপসর্গ নিয়ে ভর্তি হওয়া সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে দুইজনের মৃত্যু হয়েছে। এরা হলেন, সাতক্ষীরার তালা উপজেলার মাঝিড়ায়া গ্রামের গাজী আব্দুর রহমানের ছেলে গাজী শহিদুল ইসলাম (৬৫) ও সদর উপজেলার ঘোনা গ্রামের ফজর আলীর ছেলে পিয়ার আলী (৩৫)।

গোপালগঞ্জ : গোপালগঞ্জে আরো ১৫ জনের দেহে নতুন করে করোনা সনাক্ত হয়েছে।
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) : গাইবান্ধার গোবিন্দগঞ্জে গত ৪৮ ঘণ্টায় নতুন করে ১৬ জন করোনা আক্রান্ত সনাক্ত হয়েছে।

গফরগাঁও : গফরগাঁও উপজেলায় নতুন করে আরও ৩ জন করোনা পজেটিভ শনাক্ত হয়েছেন
নাটোর : নাটোরে করোনা উপসর্গ নিয়ে গতকাল রুমা বেগম (২২) নামক এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
মানিকগঞ্জ : গত ২৪ ঘণ্টায় মানিকগঞ্জ জেলা হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে করোনা উপসর্গ নিয়ে আরো একজনের মৃত্যু হয়েছে।
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় গতকাল করোনা উপসর্গ নিয়ে আরো একজনের মৃত্যু হয়েছে।

কালীগঞ্জ (ঝিনাইদহ) : করোনার উপসর্গ নিয়ে গতকাল ঝিনাইদহ সদর হাসপাতালে জসিম উদ্দীন (৩৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
জামালপুর : জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় করোনার উপসর্গ নিয়ে গতকাল ঢাকা থেকে আসা নয়ন মিয়া (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
পিরোজপুর : পিরোজপুরে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে গত শুক্রবার আইসোলেশনে মো. জাহাঙ্গীর কাজী (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
দিনাজপুর : দিনাজপুরের ফুলবাড়ীতে করোনা উপসর্গ নিয়ে গত শুক্রবার মমতাজ আলী (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

August 14, 2026
ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

July 30, 2026
ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

July 30, 2026

Latest News

ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa