Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home স্লাইডার করোনা মোকাবিলা নিয়ে ট্রাম্পের কঠোর সমালোচনায় বাইডেন ও ওবামা
আন্তর্জাতিক স্লাইডার

করোনা মোকাবিলা নিয়ে ট্রাম্পের কঠোর সমালোচনায় বাইডেন ও ওবামা

By Hasan MajorOct 25, 2020, 12:25 PM Asia/DhakaUpdated:Oct 25, 2020, 12:25 PM Asia/Dhaka2 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক: যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকী। এ অবস্থায় দেশটির সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা এবং ডেমোক্রেট দলের প্রার্থী জো বাইডেন করোনা ভাইরাস মোকাবিলা নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনা করেছেন।

আর আশাবাদী ট্রাম্প জোর নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। বাইডেনের সাথে ব্যবধান কমিয়ে আনার লক্ষ্যে শনিবার একদিনে তিনি নর্থ ক্যারোলাইনা, ওহিয়ো ও উইসকনসিনে নির্বাচনী সমাবেশ করেছেন।

তবে তার এ তৎপরতা হোঁচট খাচ্ছে নির্দয় বাস্তবতার কাছে। শনিবার দ্বিতীয় দিনের মতো যুক্তরাষ্ট্রে রেকর্ড সংখ্যক লোক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এ সংখ্যা ৮৯ হাজার। শীত মৌসুমে আক্রান্তের সংখ্যা বাড়বে বলেই আশংকা করা হচ্ছে।

দেশটিতে ইতোমধ্যে করোনায় মারা গেছে ২ লাখ ২৪ হাজারেরও বেশি লোক।

এ বাস্তবতায় অধিকাংশ ভোটার মনে করছেন, ট্রাম্প দক্ষতার সঙ্গে করোনা মোকাবিলা করতে পারেননি।

এদিকে পেনসেলভিনিয়ায় ড্রাইভ ইন র‌্যালি করেছেন জো বাইডেন। এই সমাবেশে তিনি ট্রাম্পের উদ্দেশ্যে বলেন, তিনি বলে যাচ্ছেন করোনা চলে যাচ্ছে। করোনার সাথে কিভাবে বসবাস করতে হয় তা আমরা শিখছি।

কিন্তু বাইডেন বলেন, এর সঙ্গে কিভাবে বসবাস করতে হয় তা আমরা শিখছি না। আপনি আমাদের বলছেন কিভাবে এর সঙ্গে মরতে হয় তা শিখতে। আর এটি ভুল।

সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ফ্লোরিডার মিয়ামিতে সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্যকালে ট্রাম্প প্রশাসনের করোনা মোকাবেলার সমালোচনা করেন।

তিনি করোনায় আক্রান্ত ট্রাম্পের হাসপাতালে যাওয়া প্রসঙ্গে বলেন, ট্রাম্প হঠাৎ করেই আমাদের সকলকে রক্ষা করতে যাচ্ছেন না। এমনকি তিনি নিজেকে রক্ষায়ও প্রাথমিক কোন পদক্ষেপ নিতে পারেননি।

ওবামা শেতাঙ্গ আধিপত্যবাদের নিন্দা জানাতে ট্রাম্পের ব্যর্থতা, প্রকাশ্যে মিথ্যে বলাসহ নানা বিষয়ে প্রেসিডেন্টের ব্যর্থতাকে তুলে ধরে সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনকে ভোট দিতে সমর্থকদের প্রতি আহ্বান জানান।

এদিকে ট্রাম্প নর্থ ক্যারোলাইনায় তপ্ত রোদে দাঁড়িয়ে সমর্থকদের উদ্দেশ্যে বলেন, তারা চাচ্ছে আপনাদের হতাশ করে দিতে। চার বছর আগের চেয়ে এবারের জনমত জরিপের ফলাফল অনেক ভালো।

তিনি আরো বলেন, এবারের নির্বাচন হলো ট্রাম্পের ‘সুপার রিকভারি’ বনাম ‘বাইডেন ডিপ্রেশন’ এর মধ্যে যে কোন একটিকে বেছে নেয়া।

ট্রাম্প আরো বলেন, তারা বলছে আমি খুবই আশাবাদী। এটি সত্য, কারণ আমি দেশকে ভালোবাসি। তাই আমরা আশাবাদী। আগামীতে আমাদের দেশ আগের যে কোন সময়ের চেয়ে ভালো থাকবে।

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
রামিসা হত্যাকাণ্ড

‘এক মাসের মধ্যে রামিসার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে’

May 23, 2026, 6:44 PM Asia/Dhaka
প্রধানমন্ত্রী তারেক রহমান

যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো: প্রধানমন্ত্রী তারেক রহমান

May 23, 2026, 5:11 PM Asia/Dhaka
তুলসি গ্যাবার্ড

পদত্যাগ করছেন মার্কিন গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ড

May 23, 2026, 4:29 PM Asia/Dhaka
Latest News
রামিসা হত্যাকাণ্ড

‘এক মাসের মধ্যে রামিসার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে’

প্রধানমন্ত্রী তারেক রহমান

যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো: প্রধানমন্ত্রী তারেক রহমান

তুলসি গ্যাবার্ড

পদত্যাগ করছেন মার্কিন গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ড

চীনে কয়লা খনি

চীনে কয়লা খনিতে বিস্ফোরণ : ৯০ জন নিহত, নিখোঁজ ৯

ক্যালিফোর্নিয়ায় রাসায়নিক লিক আতঙ্ক, ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ

পদত্যাগ করলেন তুলসি গ্যাবার্ড, নেপথ্যে কি ট্রাম্পের সঙ্গে মতবিরোধ?

গ্রিন কার্ড

গ্রিন কার্ড নিয়ে নতুন বার্তা দিল যুক্তরাষ্ট্র

বাংলাদেশের ‘ডোনাল্ড ট্রাম্প’কে নিয়ে আসল ট্রাম্পকে খোঁচা দিল ইরান

নিহত হয়েছেন

রাশিয়া গিয়ে যুদ্ধক্ষেত্রে প্রাণ হারালেন কিশোরগঞ্জের জাহাঙ্গীর

দাম বাড়ানো হয়েছে

ভারতে তৃতীয় দফায় বাড়ল জ্বালানি তেলের দাম

 

Zoom Bangla News

Zoom Bangla News is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—Zoom Bangla News delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp