
এতক্ষন যার কথা বলছিলাম তিনি হচ্ছেন গাজীপুরের কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পরিমল চন্দ্র ঘোষ। তিনি কালীগঞ্জ পৌরসভার ৬ নং ওয়ার্ডের বারবার নির্বাচিত কাউন্সিলর। সাবেক কালীগঞ্জ ইউনিয়ন পরিষদ ও বর্তমান কালীগঞ্জ পৌরসভা মিলিয়ে ২৫ বছর যাবৎ তিনি ৬ নং ওয়ার্ডে জনপ্রতিনিধিত্ব করছেন।
৬ নং ওয়ার্ডে হকার, শ্রমিক, ক্ষুদ্র ব্যবসায়ী বিশেষ করে মাছ বিক্রেতার সংখ্যাই বেশি। প্রায় ৫ হাজার ভোটার সংখ্যা ওই ওয়ার্ডে। জনসংখ্যাও প্রায় ১২ হাজার। আর এই সংখ্যক মানুষের জন্য সরকারী, বেসরকারী ও ব্যাক্তি উদ্যোগে মাত্র ৭শ পরিবারে তিনি খাদ্য সহায়তা করতে পেরেছেন। তবে তা প্রয়োজনের তুলনায় খুবই কম বললেন জনপ্রিয় এই পৌর কাউন্সিলর পরিমল চন্দ্র ঘোষ।

দেশের এই পরিস্থিতিতে তার এই বিষয়টি নিয়ে মুঠো ফোনে কথা হলে আ’লীগ নেতা পরিমল চন্দ্র ঘোষের সাথে। তিনি জানান, দেশের স্বাভাবিক সময়ে তার ওয়ার্ডে প্রায় সাড়ে ৪শ দুঃস্থ ও দরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ কার্ড বিতরণ করা হতো। কিন্তু এখন দেশের বর্তমান পরিস্থিতিতে হকার, শ্রমিক ও মাছ ব্যবসায়ী সকলেরই খাদ্য সহায়তা দরকার। কিন্তু প্রয়োজনের তুলনায় তিনি তাদের সে সহায়তা করতে পারছেন না বলে জানান।
তিনি আরো জানান, দেশের এই করোনা মহামারীতে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার পাশে আছেন। এছাড়াও তিনি বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, কালীগঞ্জের শান্তিকন্যা সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি’র সকল নির্দেশ পালন করার চেষ্টা করছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



