Advertisement

নিজেস্ব প্রতিবেদক, গাজীপুর : কর্মহীন অসহায় ও দরিদ্র মানুষের বাসা বাড়িতে চাল ডাল তেল ও পেয়াজের ব্যাগ নিয়ে নিজেই হাজির হচ্ছেন শ্রীপুর পৌর মেয়র মো. আনিছুর রহমান। ব্যক্তিগত উদ্যোগে তিনি পৌর এলাকায় ১ হাজার মানুষকে ১০ কেজি করে চাল, ২ কেজি ডাল, পেয়াজ ও তেল দেওয়ার উদ্যোগ নিয়েছেন।

সোমবার মাধখলা গ্রামে নিন্ম আয়ের মানুষজনের বাড়ি বাড়ি গিয়ে মেয়র নিজেই এ সব খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।

পৌর মেয়র আনিছুর রহমান বলেন, দায়িত্ববোধ থেকেই তিনি প্রথম দফায় ১হাজার জনকে এসব খাদ্য সামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছেন। মেয়রের ভাই হাফিজুর রহমান বলেন, একদিনে এই ১ হাজার ব্যাগ খাদ্য সামগ্রী বাড়ি বাড়ি পৌঁছানো সম্ভব না। মেয়েরর সঙ্গে তার লোকজনও সহযোগিতা করছেন। আগামী ২দিনের মধ্যে সব পৌঁছে যাবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google