Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক কলকাতায় মোদীর সফর, শহরজুড়ে ‘গো-ব্যাক মোদী’ স্লোগান
আন্তর্জাতিক ওপার বাংলা

কলকাতায় মোদীর সফর, শহরজুড়ে ‘গো-ব্যাক মোদী’ স্লোগান

By Saiful IslamJanuary 12, 20202 Mins Read

কলকাতায় মোদীর সফর, শহরজুড়ে ‘গো-ব্যাক মোদী’ স্লোগান

Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : নাগরিকত্ব আইনবিরোধী আন্দোলনে উত্তাল পশ্চিমবঙ্গ। এরইমধ্যে কলকাতা সফরে এলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদী বিমানবন্দরে নামার পরে আরও বাড়ে বিক্ষোভের মাত্রা। কালো পতাকা আর কালো বেলুনে ছেয়ে গেল কলকাতার রাজপথ। মুখে সবার একই স্লোগান ‘গো ব্যাক মোদী’।

জানা গেছে, বিমানবন্দর থেকে গাড়িতে করে রাজ্যপালের বাসভবনে যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী মোদীর। তবে ব্যাপক বিক্ষোভের আশঙ্কায় তাঁর যাত্রাপথ পরিবর্তন করে কলকাতা বিমানবন্দর থেকে সোজা হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া হয় রেসকোর্স ময়দানে। সেখান থেকে তিনি চলে যান রাজ্যপালের বাসভবন রাজভবনে। সেখানেই আজ বিকেলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার সঙ্গে মোদী প্রথম বৈঠক করেন। সন্ধ্যার পর যাবেন ঐতিহাসিক হাওড়া সেতুর কাছে মিলেনিয়াম পার্কে। এই পার্ক থেকে তিনি হাওড়া সেতুর আলো ও ধ্বনি প্রকল্পের উদ্বোধন করবেন। এরপর যাবেন ঠাকুর রামকষ্ণৃ দেব ও স্বামী বিবেকানন্দের স্মৃতিবাহী বেলুড় মঠে।

মোদীর কলকাতা সফরের প্রতিবাদে আজ কলকাতা ও হাওড়াজুড়ে ব্যাপক বিক্ষোভ হয়েছে। আরও অংশ নেন কংগ্রেস এবং বাম দলের সমর্থকেরা। ‘মানছি না, মানি না, মানব না সিএএ, এনআরসি’ বা ‘এনপিআর অবিলম্বে বাতিল করতে হবে, নইলে দেশজুড়ে বিক্ষোভের আগুন জ্বলবে’—স্লোগানও শোনা যায় বিভিন্ন মিছিলে।

কলকাতার গণমাধ্যমগুলো জানাচ্ছে, ছাত্র-যুবক থেকে অশীতিপর বৃদ্ধা পর্যন্ত আজ রাস্তায় নেমে ‘মোদী গো ব্যাক’ লেখা প্ল্যাকার্ড দেখিয়ে বিক্ষোভে শামিল হন। রাজনৈতিক পরিচয় নয়, স্বতঃস্ফূর্ত আবেগে শহরের বিভিন্ন প্রান্তের মিছিল এসে কলকাতার ফুসফুস ধর্মতলায় গর্জে ওঠে। কালো পাতাকা আর কালো বেলুনে ছেয়ে যায় সেখানকার আকাশ।

কোনও প্রধানমন্ত্রীর সফরে সাম্প্রতিক অতীতে কলকাতা জুড়ে এমন বিক্ষোভের নজির নেই। গত কয়েক দিন ধরেই বিক্ষোভের আগাম প্রস্তুতি ছিল প্রকাশ্যে।

মোদী যখন বিমানবন্দরে নামেন, বাইরে তখন বিক্ষোভের ঢল। জাতীয় পতাকা, কালো বেলুন, কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখান বাম-কংগ্রেসের কর্মী সমর্থকরা। ‘মোদী গো ব্যাক’ স্লোগানে মুখর হয়ে ওঠে ওই চত্বর। বিক্ষোভ চলে যাদবপুর, কলেজ স্ট্রিট, গোলপার্ক, ধর্মতলা, হাতিবাগান, রাজারহাট-সহ শহরের বিভিন্ন প্রান্তে।

কড়া নিরাপত্তা ছিল। মোদী বিমানবন্দর তেকে হেলিকপ্টারে করে এসে নামে রেস কোর্সে। সেখানেও আগে থেকেই জড়ো হয়েছিলেন বিক্ষোভকারীরা। তারাও মোদীর উদ্দেশে ‘গো ব্যাক’ স্লোগান দিয়ে কাঁপিয়ে তোলেন আকাশ। কালো পাতাকা দেখান। এ সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি হয়। ভিআইপি রোডে বন্ধ হয়ে যায় যান চলাচল।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
Techer

ছাত্রকে নিয়মিত খোলামেলা ছবি পাঠাতেন যুক্তরাষ্ট্রের এই শিক্ষিকা

July 9, 2026
মাংসখেকো

ইউরোপ জুড়ে আতঙ্ক ছড়াচ্ছে ‘মাংসখেকো’ ব্যাকটেরিয়া!

July 9, 2026
মামদানি

মিশরের সঙ্গে ডাকাতি হয়েছে : মামদানি

July 9, 2026

Latest News

Techer

ছাত্রকে নিয়মিত খোলামেলা ছবি পাঠাতেন যুক্তরাষ্ট্রের এই শিক্ষিকা

মাংসখেকো

ইউরোপ জুড়ে আতঙ্ক ছড়াচ্ছে ‘মাংসখেকো’ ব্যাকটেরিয়া!

মামদানি

মিশরের সঙ্গে ডাকাতি হয়েছে : মামদানি

৯০০ সাপ

বন্যায় ভেসে গেল খামার, পালাল ৯০০ সাপ

পাঁচজন ক্রুসহ পাকিস্তানের একটি কার্গো প্লেন নিখোঁজ

সতর্ক করল ইরান

প্রতিবেশী দেশগুলোকে সতর্ক করল ইরান

Trump

ইরানের সঙ্গে সমঝোতা স্মারক ‘বাতিল’ : ট্রাম্প

Tazmahal

ভারতে এবার কি তাজমহল ভেঙে মন্দির করা হবে!

হরমুজ প্রণালি

হরমুজ প্রণালিতে সতর্কবার্তা উপেক্ষা করায় ট্যাঙ্কারে হামলা

OPEC

বিপাকে ওপেক, তেলের দাম নামতে পারে ৪০ ডলারে

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa