
আজ বুধবার স্থানীয় সময় ৬টা ২০ মিনিট নাগাদ মণ্ডপ থেকে কালো ধোঁয়া বের হতে দেখা যায়। এ সময় মণ্ডপে কেউ ছিল না। দাউদাউ করে জ্বলে উঠা আগুন মুহূর্তেই গোটা মণ্ডপে ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে ৩টি দমকল ইউনিট পৌঁছায়। এরপর ধীরে ধীরে আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু তার মধ্যেই গোটা মণ্ডপ পুড়ে গিয়েছে। আজই দেবী বিসর্জনের কথা ছিল।
দক্ষিণ বিধাননগর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মণ্ডপে সিসিটিভি ক্যামেরা ছিল। সেই ফুটেজের ভিত্তিতেই আগুন লাগার কারণ জানার চেষ্টা করা হবে বলে জানায় পুলিশ। খবর পেয়েই ঘটনাস্থলে গেছেন পশ্চিমবঙ্গের দমকল মন্ত্রী সুজিত বসু। সূত্র : জিনিউজ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



