Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক কলকাতায় রেল ভবনে আগুনে ৯ জনের মৃত্যু
আন্তর্জাতিক

কলকাতায় রেল ভবনে আগুনে ৯ জনের মৃত্যু

By জুমবাংলা নিউজ ডেস্কMarch 9, 20212 Mins Read

কলকাতায় রেল ভবনে আগুনে ৯ জনের মৃত্যু

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: কলকাতায় রেলের একটি ভবনে আগুন লেগেছে। লিফটের ভিতর পুড়ে মারা গেছেন পাঁচজন। খবর ডয়চে ভেলে’র।

কলকাতার স্ট্র্যান্ডরোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত নয় জনের মৃত্যুর খবর মিলেছে। তার মধ্যে পাঁচজনের মৃত্যু হয়েছে লিফটে। লিফটের ভিতর আগুনে ঝলসে গিয়েছে তাদের শরীর। সোমবার মাঝরাতে আগুন নিয়ন্ত্রণে আসে। রাত ১১টায় ঘটনাস্থলে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোকপ্রকাশ করেছেন।

কলকাতার অন্যতম পুরনো রাস্তা স্ট্র্যান্ড রোড। গঙ্গার ধারের এই রাস্তার উপরে একাধিক রেলের ভবন আছে। নিউ কয়লাঘাটায় তেমনই একটি রেলের বহুতলে সোমবার সন্ধ্যায় আগুন লাগে। ১৩তলায় আগুন লাগে বলে প্রাথমিক ভাবে জানা গেছে। আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একাধিক গাড়ি। দমকলকর্মীরা উপরে উঠে পড়েন। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশও। রাতের দিকে মর্মান্তিক খবর পাওয়া যায়। ১২তলায় লিফটের ভিতর থেকে পাঁচজনের দেহ উদ্ধার হয়। দমকল সূত্র জানিয়েছে, দমকলকর্মীরা লিফটে করে উপরে ওঠার চেষ্টা করছিলেন, তখনই ঘটে এই বিপত্তি।। এ ছাড়া দুই রেলকর্মী এবং পুলিশেরও মৃত্যু হয়েছে আগুনে।

আগুন লাগার পরে কেন লিফটে করে ওই ব্যক্তিরা উপরে ওঠার চেষ্টা করছিলেন, তা স্পষ্ট নয়। লিফটের ভিতর তাদের শরীর ঝলসে যায়। ঘটনার পরেই রেলমন্ত্রী পীয়ূষ গোয়েল টুইট করে সমবেদনা জানান। তিনি বলেন, রাজ্য সরকারের সঙ্গে রেল সবরকম সহযোগিতা করছে। আগুন নেভানোর কাজে রেলও সাহায্য করছে।

রাত ১১টা নাগাদ ঘটনাস্থলে পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, রেল ওই ভবনের ম্যাপ দিতে পারেনি। ফলে আগুন নেভাতে অসুবিধা হচ্ছে। প্রশ্ন উঠছে, সিঁড়ি খুঁজে না পেয়েই কি লিফটে ওঠার চেষ্টা করছিলেন ওই ব্যক্তিরা? ভবনের ম্যাপ যে পাওয়া যায়নি, তা স্বীকার করেছেন রেলমন্ত্রীও।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও মৃত ব্যক্তিদের প্রতি সমবেদনা জানিয়েছেন। রাজ্য সরকার মৃতদের প্রত্যেক পরিবারকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে।

কী ভাবে আগুন লাগল, তা এখনো স্পষ্ট নয়। তবে প্রাথমিক ভাবে দমকলের ধারণা, শর্ট সার্কিট থেকেই আগুন ছড়িয়ে পড়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Horor House

‘ভূতের বাড়ি’তে রাত কাটালেই মিলবে রাশি রাশি টাকা

July 18, 2026
Town

বিশ্বকাপ ফাইনালের শহরে শ্বাস নেওয়া মানেই ১০টি সিগারেট খাওয়া!

July 18, 2026
ট্রাম্পের মাথার দাম

ট্রাম্পের মাথার দাম ১২৩ কোটি টাকা ঘোষণা

July 18, 2026

Latest News

Horor House

‘ভূতের বাড়ি’তে রাত কাটালেই মিলবে রাশি রাশি টাকা

Town

বিশ্বকাপ ফাইনালের শহরে শ্বাস নেওয়া মানেই ১০টি সিগারেট খাওয়া!

ট্রাম্পের মাথার দাম

ট্রাম্পের মাথার দাম ১২৩ কোটি টাকা ঘোষণা

জয়সওয়াল

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ আইনি প্রক্রিয়ায় খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল

ট্রাম্প

গ্রিন কার্ডের জন্য ১ লাখ ডলার ফি নেওয়ার পরিকল্পনা ট্রাম্পের

Visa

বাংলাদেশিসহ বিদেশি সব শিক্ষার্থীর জন্য ভিসায় বড় পরিবর্তন যুক্তরাষ্ট্রের

Malyasia

মালয়েশিয়ায় ৮১ বাংলাদেশি আটক

জেডি ভ্যান্স

সিআইএ-মোসাদের সঙ্গে এপস্টাইনের যোগাযোগ ছিল: জেডি ভ্যান্স

স্পন্সর ভিসা

কানাডায় বিদেশি অভিবাসীদের বাবা-মাকে স্থায়ী স্পন্সর ভিসা স্থগিত

IGP

পিউ রিসার্চ সেন্টারের গবেষণা: এখন যুক্তরাষ্ট্রের চেয়ে চীনকে পছন্দ করে বেশি মানুষ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa