Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ কসবায় মর্মান্তিক ট্রেন দুর্ঘটনার সর্বশেষ ৮ তথ্য
চট্টগ্রাম বিভাগীয় সংবাদ

কসবায় মর্মান্তিক ট্রেন দুর্ঘটনার সর্বশেষ ৮ তথ্য

By Shamim RezaNovember 12, 2019Updated:November 12, 20193 Mins Read

কসবায় মর্মান্তিক ট্রেন দুর্ঘটনার সর্বশেষ ৮ তথ্য

Advertisement
জুমবাংলা ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দবাগ রেলস্টেশনে তূর্ণা নিশীথা ও উদয়ন এক্সপ্রেসের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। নিহতের মধ্যে পাঁচ জনের পরিচয় পাওয়া গেছে।

সিগন্যাল অমান্য করায় তূর্ণা এক্সপ্রেসের চালক-গার্ডসহ ৩ জনকে বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় ঘটনায় পাঁচটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এদিকে ট্রেনের সংঘর্ষের ঘটনার ৮ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

এদিকে ট্রেনের সংঘর্ষে হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও মঙ্গলবার (১২ নভেম্বর) এ দুর্ঘটনায় শোক জানিয়েছেন সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

গত সোমবার (১১ নভেম্বর) দিবাগত রাত ২ টা ৪৮ মিনিটে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দবাগে চট্টগ্রাম থেকে ঢাকাগামী তূর্ণা নিশীথা ও সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস ট্রেন দুটির মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে। এ সময় একটি ট্রেনের একাধিক বগি আরেকটি ট্রেনের কয়েকটি বগির ওপর উঠে যায়।

১৬ জনের লাশ উদ্ধার:
নিহতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। এছাড়া অর্ধশতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ দুর্ঘটনায় আরও হতাহতের আশঙ্কা করা হচ্ছে। মঙ্গলবার কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ উল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

চালকসহ বরখাস্ত তিন:
তূর্ণা নিশীথার চালক সিগন্যাল অমান্য করে ভুল লাইনে চলে যাওয়ায় দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার কারণে ওই ট্রেনের চালক, সহকারী চালক ও পরিচালক (গার্ড) তিনজনকেই সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার সকালে তাদের বরখাস্ত করার বিষয়টি নিশ্চিত করেছেন রেলের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) মিয়া জাহান এ তথ্য নিশ্চিত করেছেন।

পাঁচ তদন্ত কমিটি:
ট্রেনের সংঘর্ষের ঘটনায় পাঁচটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। তিনি বলেন, রেল মন্ত্রণালয় থেকে তিনটি, রেলওয়ে থেকে একটি এবং জনপ্রশাসন থেকে একটি করে মোট পাঁচটি তদন্ত কমিটি গঠন করেছি। দুর্ঘটনাস্থল পরিদর্শন করে রেলমন্ত্রী এ তথ্য জানিয়েছেন।

আটকা পড়াদের সাহায্য:
ব্রাহ্মণবাড়িয়ার কসবার ট্রেন দুর্ঘটনায় বগিতে আটকেপড়া যাত্রীদের খাবার, ওষুধ ও পানি সরবরাহ করা হচ্ছে। আহতদের বিভিন্ন হাসপাতালে পৌঁছে দেয়া হচ্ছে। আইনমন্ত্রী আনিসুল হকের নির্দেশে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা আটকেপড়া যাত্রীদের খাবার ও পানি সরবরাহ করছেন।

খোলা হয়েছে তথ্যকেন্দ্র:
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তথ্যকেন্দ্র খোলা হয়েছে। কোনো হতাহতের পরিচয় পেলেই জানানো হচ্ছে তথ্যকেন্দ্র থেকে।

ক্ষতিপূরণ দেবে সরকার:
কসবায় নিহতের ঘটনায় দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। তিনি বলেন, নিহত ব্যক্তিদের পরিবারকে এক লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। আর আহতদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে দেওয়া হবে।

৮ ঘণ্টা পর চলছে ট্রেন:
কসবায় দুই ট্রেনের সংঘর্ষের ঘটনার পর লাইন সংস্কার শেষে চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে। মঙ্গলবার সকাল পৌনে ১১টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে জানিয়েছেন রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) নাসির উদ্দিন আহমেদ।

রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও স্পিকারের শোক:
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের সংঘর্ষে হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁরা পৃথক শোক বার্তায় হতাহত লোকজনের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করেছেন।
শোক বার্তায় রাষ্ট্রপতি নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং নিহত লোকজনের আত্মার শান্তি কামনা করেন। এছাড়াও মঙ্গলবার (১২ নভেম্বর) এ দুর্ঘটনায় শোক জানিয়েছেন সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
Manikganj

ধর্ষণ মামলায় সাবেক ছাত্রলীগ নেতার যাবজ্জীবন কারাদণ্ড

July 5, 2026
Manikganj

আওয়ামী লীগ-বিএনপি নেতার যোগসাজশে নদী শাসন প্রকল্পের মাটি বিক্রি!

July 5, 2026
এমডির অণ্ডকোষ

এমডির অণ্ডকোষ চেপে ধরে চেক-স্ট্যাম্পে স্বাক্ষর করা সেই লিটু গ্রেপ্তার

July 5, 2026

Latest News

Manikganj

ধর্ষণ মামলায় সাবেক ছাত্রলীগ নেতার যাবজ্জীবন কারাদণ্ড

Manikganj

আওয়ামী লীগ-বিএনপি নেতার যোগসাজশে নদী শাসন প্রকল্পের মাটি বিক্রি!

এমডির অণ্ডকোষ

এমডির অণ্ডকোষ চেপে ধরে চেক-স্ট্যাম্পে স্বাক্ষর করা সেই লিটু গ্রেপ্তার

ইউপি চেয়ারম্যান

টাঙ্গাইলে নারীকে পেটালেন ইউপি চেয়ারম্যান, ভিডিও ভাইরাল

Manikganj

অন্ধের জমি রক্ষায় এসপির দ্বারস্থ পরিবার, এএসআইয়ের হুমকি!

Nganj

আসামি ধরতে গেলে ৩ পুলিশসহ চারজনকে কুপিয়ে জখম

JoypurHat

২ কোটি ২৮ লাখ টাকার স্বর্ণের বারসহ কারবারি আটক

ভাইসহ গ্রেপ্তার ৩

রাজধানীতে জব্দ ৬৬ কেজি সিসা, যমজ ভাইসহ গ্রেপ্তার ৩

প্রবাসীর স্ত্রী

৩ সন্তানকে ফেলে মসজিদের ইমামের সঙ্গে পালালেন প্রবাসীর স্ত্রী

Current

চার দিন অন্ধকারে ২২ হাজার গ্রাহক

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa