আন্তর্জাতিক ডেস্ক: কাজাখস্তানে দাঙ্গায় কমপক্ষে ১৮ পুলিশ সদস্য নিহত এবং সাতশ’র বেশি আহত হয়েছে। খবর পার্সটুডে’র।

Advertisement
দাঙ্গা থামানোর জন্য কাজাখস্তানের সবচেয়ে বড় শহর আলমাতিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। তা সত্ত্বেও দাঙ্গাকারীরা শহরে মেয়রের কার্যালয়ে আগুন লাগিয়ে দেয় এবং অন্যান্য দপ্তরে হামলা চালায়। অন্য প্রদেশগুলোতেও একইভাবে সহিংসতা চলছে।
এরইমধ্যে পুলিশ ২২৯৮ জনকে আটক করেছে। ইসলামি প্রজাতন্ত্র ইরান কাজাখস্তানের চলমান দাঙ্গায় উদ্বেগ প্রকাশ করে বলেছে, এ ঘটনার পেছনে বিদেশি শক্তির মদদ রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



