Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ কাজ শেষে বাড়ি ফেরার পথে সড়কে গেল ২ শ্রমিক প্রাণ নিহত
গাজীপুর ঢাকা বিভাগীয় সংবাদ

কাজ শেষে বাড়ি ফেরার পথে সড়কে গেল ২ শ্রমিক প্রাণ নিহত

By rskaligonjnewsMay 4, 20242 Mins Read

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে কাজ শেষে ভাড়াবাড়িতে ফেরার পথে ডাম্প ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন ১২ জন। শনিবার (৪ মে) ভোরে শ্রীপুর পৌরসভার শ্রীপুর-মাওনা সড়কের ভাংনাহাটি গ্রামে এই ঘটনা ঘটে। আহতদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশপাশের স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়েছে।

কাজ শেষে বাড়ি ফেরার পথে সড়কে গেল ২ শ্রমিক প্রাণ নিহত

Advertisement

দুর্ঘটনার বিষয় করেন শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. কুদ্দুস। তিনি বলেন, ‘নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। ডাম্প ট্রাকটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছেন। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

নিহত নির্মাণ শ্রমিকেরা হলেন সুনামগঞ্জের দুলুরা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে রাসেল মিয়া (২৫) ও তাঁর মেয়ের জামাই আবু সুফিয়ান (২৫)।

আহত শ্রমিকেরা হলেন সুনামগঞ্জের মো. রাসেল (৫২), পারভীন (৫২), আলমগীর (১৬), সূর্যত (২৮), মো. নূরুল ইসলাম (২০), লাল মিয়া (৪০), আবু হানিফা (২০), আবু সুফিয়ান (২৫), আমির মিয়া (৫৫), এরশাদ (২৫) ও ময়মনসিংহের গৌরীপুর থানার বীর আহাম্মদপুর গ্রামের মো. ফেরদৌস মিয়ার ছেলে মো. শাহজাহান (২৮) ও কিশোরগঞ্জের শোলাকিয়া এলাকার শহিদুল্লার ছেলে খায়রুল ইসলাম (২০)।

নিহত নির্মাণ শ্রমিক সুফিয়ানের স্ত্রী লিপি জানান, তাঁর স্বামীসহ হতাহতরা সবাই নির্মাণ শ্রমিক। তাঁরা শ্রীপুর পৌরসভার আসপাডা মোড় এলাকায় ভাড়া থেকে নির্মাণ শ্রমিকের কাজ করেন। গতকাল শুক্রবার রাতভর কাজ করে আজ ভোরে পিকআপ ভ্যানে করে বাসায় ফিরছিলেন। পথে ডাম্প ট্রাকের ধাক্কায় তাঁর স্বামীসহ দুজন মারা যান। অপর ১২ জন আহত হন।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ফারা বিনতে ফারুক জানান, আজ ভোর ৫টার দিকে দুর্ঘটনায় হতাহতদের হাসপাতালে আনা হয়। তাঁদের মধ্যে দুজনকে মৃত অবস্থায় আনা হয়। আহতদের মধ্যে তিনজন শ্রীপুর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বাকিদেরকে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বেলাল আহমেদ জানান, একটি পিকআপ ভ্যানে করে মিক্সার মেশিন ও ১৪ জন শ্রমিক ঢালাই কাজে শ্রীপুর থেকে মাওনা অভিমুখে আনসার রোড এলাকায় যাচ্ছিলেন। তাঁদের বহনকারী পিকআপ ভ্যানে আজ ভোর সাড়ে চারটার দিকে শ্রীপুর-মাওনা আঞ্চলিক সড়কের ভাংনাহাটি এলাকার কামরুজ্জামান কাউন্সিলরের বাড়ির সামনে আসা মাত্রই পেছন থেকে একটি ডাম্পট্রাক তাঁদেরকে ধাক্কা দেয়। এতে পিকআপ উল্টে মিক্সার মেশিনের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই রাসেল মিয়া নিহত ও ১২ জনকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আবু সুফিয়ানকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় ওই পিক আপে থাকা আরও ১২ জন আহত হয়েছেন।

দুর্ঘটনায় রেলের শিডিউল বিপর্যয়, ৬ ট্রেনের যাত্রা বাতিল

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)
Related Posts
Chor

শাস্তি হিসেবে চোরকে ১০০ রাকাত নামাজ পড়ালো জনতা

July 18, 2026
নীলফামারী সাংবাদিক ফোরাম

নীলফামারী সাংবাদিক ফোরাম, ঢাকা’র সভাপতি মুফদি আহমেদ, সাধারণ সম্পাদক হাসান মেজর

July 18, 2026
চা-দোকানে আড্ডা ও ঘোরাঘুরি

সন্ধ্যার পর শিক্ষার্থীদের চা-দোকানে আড্ডা ও ঘোরাঘুরি নিষিদ্ধ

July 18, 2026

Latest News

Chor

শাস্তি হিসেবে চোরকে ১০০ রাকাত নামাজ পড়ালো জনতা

নীলফামারী সাংবাদিক ফোরাম

নীলফামারী সাংবাদিক ফোরাম, ঢাকা’র সভাপতি মুফদি আহমেদ, সাধারণ সম্পাদক হাসান মেজর

চা-দোকানে আড্ডা ও ঘোরাঘুরি

সন্ধ্যার পর শিক্ষার্থীদের চা-দোকানে আড্ডা ও ঘোরাঘুরি নিষিদ্ধ

Sisa

এখনো বেঁচে আছি শরীরে ২২টি সিসা নিয়ে

Kaji Monir

বাল্যবিবাহ রেজিস্ট্রিতে অভিনব প্রতারণা!

greptaar_caaci

তিন মাসের শিশুর পা মোচড়, সেই চাচি গ্রেফতার

মাদ্রাসাছাত্রী

বন্ধুকে বাঁচাতে গিয়ে নদীতে ডুবে মারা গেল ৪ মাদ্রাসাছাত্রী

Manikganj

অতিরিক্ত জেলা প্রশাসক ও ব্যবসায়ীর বিরুদ্ধে প্রমাণহীন অভিযোগ, পরে প্রত্যাহার

নাটোরে তিন বোন

একসঙ্গে জন্ম, একসঙ্গেই বৃত্তি: নাটোরে তিন বোনের অনন্য সাফল্য

Raj hotel

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার, রাজ হোটেলকে ৫০ হাজার জরিমানা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa