Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক কাতার অবরোধ সমাধানের ইঙ্গিত সৌদি আরবের
আন্তর্জাতিক

কাতার অবরোধ সমাধানের ইঙ্গিত সৌদি আরবের

By জুমবাংলা নিউজ ডেস্কOctober 17, 20202 Mins Read

কাতার অবরোধ সমাধানের ইঙ্গিত সৌদি আরবের

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : তিন বছর আগে কাতারের ওপর আরোপ করা অবরোধ অবসানের ইঙ্গিত দিয়েছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এর সঙ্গে এক বৈঠকের পর এই অবরোধ অবসানের বিষয়ে অগ্রগতি হয়েছে বলে জানান তিনি। গত বৃহস্পতিবার মার্কিন থিংকট্যাংক ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার ইস্ট পলিসির সঙ্গে এক ভার্চুয়াল আলাপচারিতায় এ কথা জানান সৌদি পররাষ্ট্রমন্ত্রী। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

২০১৭ সালের জুনে উপসাগরীয় দেশ কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব, মিশর, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত। দোহার বিরুদ্ধে সন্ত্রাসবাদ ও মুসলিম ব্রাদারহুডের মতো বিরোধী রাজনৈতিক দলকে সমর্থন দেওয়ার অভিযোগ এনে কাতারের ওপর স্থল, নৌ ও আকাশ পথে অবরোধ আরোপ করে দেশ চারটি। অবরোধ আরোপ ও কূটনৈতিক সম্পর্ক ছিন্নের পর তা প্রত্যাহারে কাতারকে ১৩টি শর্ত দেয় দেশ চারটি। এসব শর্তের মধ্যে ছিল আলজাজিরা মিডিয়া নেটওয়ার্ক বন্ধ, তুর্কি বাহিনী বহিষ্কার, ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন এবং সংশ্লিষ্ট দেশগুলোকে ক্ষতিপূরণ। এসব শর্ত মানতে অস্বীকার করে কাতার জানিয়ে দেয় এসব পদক্ষেপ দোহার সার্বভৌমত্বের ওপর আঘাত।

বৃস্পতিবারের ভার্চুয়াল আলোচনায় সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বলেন, ‘আমরা সমাধান অনুসন্ধানে প্রতিশ্রুতিবদ্ধ। কাতারের ভাইদের সঙ্গে যুক্ত হতে আমরা এখনো আশাবাদী আর আশা করছি তারাও আমাদের সঙ্গে যুক্ত হতে প্রতিশ্রুতিবদ্ধ।’ ‘তবে চারটি দেশের বৈধ নিরাপত্তা উদ্বেগকেও আমাদের স্বীকার করে নিতে হবে… আর আমরা মনে করি খুব দ্রুত একটি সমাধানের মাধ্যমে সামনে এগিয়ে যাওয়ার সুযোগ আছে’, বলেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী।

উল্লেখ্য, কাতারের সঙ্গে চার দেশের বিরোধ নিরসনে আগেও কয়েক বার উদ্যোগ নেওয়া হলেও তা ব্যর্থ হয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Biman

বিমানে স্মার্টফোনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন দুই শতাধিক আরোহী

June 22, 2026
Starmar

চাপে স্টারমার, আজই আসতে পারে পদত্যাগের ঘোষণা

June 22, 2026
বাংলাদেশি শিক্ষার্থী

সাইপ্রাসে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

June 22, 2026

Latest News

Biman

বিমানে স্মার্টফোনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন দুই শতাধিক আরোহী

Starmar

চাপে স্টারমার, আজই আসতে পারে পদত্যাগের ঘোষণা

বাংলাদেশি শিক্ষার্থী

সাইপ্রাসে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

Oil

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় কমল তেলের দাম

ডিজেলের দাম

মালয়েশিয়ায় কমছে ডিজেলের দাম

জ্বালানি বিক্রি

দখলকৃত ক্রিমিয়ায় জ্বালানি বিক্রি বন্ধ করে দিয়েছে রাশিয়া

প্রবাসী

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

সবজির রসের ফর্মুলা

সবজির রসের ফর্মুলা খেয়ে বদলে গেলো ৩ মাসের শিশুর রং

a-farmer-sprays-insecticide

ভারতের ৩ শতাধিক কৃষিপণ্যে ক্যানসারের উপাদান, নিষিদ্ধ দেশে দেশে

delhi

ভারতে ‘শিশু বাজারের’ সন্ধান, ছেলে বিক্রি হয় ৮ লাখে আর মেয়ের দাম ৪ লাখ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa