Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক সবজির রসের ফর্মুলা খেয়ে বদলে গেলো ৩ মাসের শিশুর রং
আন্তর্জাতিক

সবজির রসের ফর্মুলা খেয়ে বদলে গেলো ৩ মাসের শিশুর রং

By Shamim Rezaজুন 21, 20262 Mins Read

চীনে তিন মাস বয়সী এক শিশু গুরুতর অসুস্থ হয়ে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)তে ভর্তি হয়, কারণ তার বাবা-মা বেবি ফর্মুলা তৈরি করতে পানির পরিবর্তে সবজির রস ব্যবহার করেছিলেন। পরে চিকিৎসকেরা নিশ্চিত করেন, শিশুটি নাইট্রাইট বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছিল।

সবজির রসের ফর্মুলা

Advertisement

দক্ষিণ চীনের গুয়াংডং প্রদেশের ঝংশান নারী ও শিশু হাসপাতালে শিশুটিকে দ্রুত নিয়ে যাওয়া হয়। কারণ তার শরীর বেগুনি রঙ ধারণ করেছিল, ঠোঁট নীলচে-বেগুনি হয়ে গিয়েছিল এবং শ্বাসকষ্ট দেখা দিয়েছিল।

শিশুটির বাবা-মা চিকিৎসকদের জানান, দুধ পান করার কিছুক্ষণের মধ্যেই এসব উপসর্গ দেখা দেয়। তারা আরও বলেন, সাধারণ পানির চেয়ে সবজির রস বেশি পুষ্টিকর মনে হওয়ায় তারা শিশুখাদ্য তৈরিতে পানি ব্যবহার না করে সবজির রস ব্যবহার করেছিলেন।শিশুটিকে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা নাইট্রাইট বিষক্রিয়া শনাক্ত করেন। হাসপাতালে দুই দিন চিকিৎসা নেওয়ার পর জুন মাসের মাঝামাঝি সময়ে শিশুটিকে ছাড়পত্র দেওয়া হয়।

চিকিৎসকদের ভাষ্য, সবজি দীর্ঘ সময় ধরে সিদ্ধ করলে যে রস তৈরি হয়, তাতে প্রচুর পরিমাণে নাইট্রাইট জমা হতে পারে। সেই রস দিয়ে শিশুখাদ্য তৈরি করলে তা নবজাতক বা অল্পবয়সী শিশুদের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে।

চিকিৎসকেরা আরও জানান, তিন মাস বয়সী শিশুর পরিপাকতন্ত্র ও কিডনি পুরোপুরি বিকশিত হয় না। ফলে শরীর অতিরিক্ত মাত্রার নাইট্রেট বা নাইট্রাইট সামলাতে পারে না। তাদের মতে, নাইট্রাইট রক্তে প্রবেশ করলে রক্তের অক্সিজেন বহন করার ক্ষমতা কমে যায়। এ কারণেই শিশুটির ঠোঁট, ত্বক ও নখ বেগুনি বা নীলচে হয়ে গিয়েছিল।

ঘটনার পর চিকিৎসকেরা অভিভাবকদের পরামর্শ দিয়েছেন, শিশুখাদ্য প্রস্তুতের ক্ষেত্রে শুধু হালকা গরম পানি ব্যবহার করতে। তারা সতর্ক করে বলেন, বেবি ফর্মুলা তৈরিতে কখনোই সবজির রস, ভাতের মাড়, ফলের রস কিংবা কোনো ধরনের স্যুপ পানির বিকল্প হিসেবে ব্যবহার করা উচিত নয়।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

এ ছাড়া, চীনের গুয়াংসি ঝুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের নাননিং নং–১ পিপলস হাসপাতালের শিশু বিশেষজ্ঞ কাও চি অভিভাবকদের নাইট্রাইট বিষক্রিয়ার লক্ষণ সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এ ধরনের উপসর্গ দেখা দিলে দ্রুত শিশুকে হাসপাতালে নিয়ে যেতে হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
সবজির রসের ফর্মুলা
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
প্রবাসী

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

জুন 21, 2026
a-farmer-sprays-insecticide

ভারতের ৩ শতাধিক কৃষিপণ্যে ক্যানসারের উপাদান, নিষিদ্ধ দেশে দেশে

জুন 21, 2026
delhi

ভারতে ‘শিশু বাজারের’ সন্ধান, ছেলে বিক্রি হয় ৮ লাখে আর মেয়ের দাম ৪ লাখ

জুন 20, 2026

Latest News

প্রবাসী

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

a-farmer-sprays-insecticide

ভারতের ৩ শতাধিক কৃষিপণ্যে ক্যানসারের উপাদান, নিষিদ্ধ দেশে দেশে

delhi

ভারতে ‘শিশু বাজারের’ সন্ধান, ছেলে বিক্রি হয় ৮ লাখে আর মেয়ের দাম ৪ লাখ

hormuz

জ্বালানি বাজারে স্বস্তি, হরমুজে জাহাজ চলাচলে ইরানের বড় ঘোষণা

ইতালির প্রধানমন্ত্রী

ট্রাম্পের যে মন্তব্যকে বানানো গল্প বলে ক্ষোভ ঝাড়লেন ইতালির প্রধানমন্ত্রী

যুদ্ধবিরতি

লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল, তাৎক্ষণিকভাবে কার্যকর

কোরআন

মক্কার জাদুঘরে ৪০০ বছরের পুরোনো বিরল কোরআন পাণ্ডুলিপি প্রদর্শিত

জুমার নামাজ

মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা

নিয়ন্ত্রণ

ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ন্ত্রণ সম্ভব নয়: ট্রাম্প

সতর্ক করলো

মিত্র ইসরায়েলকে কড়া ভাষায় সতর্ক করলো যুক্তরাষ্ট্র

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa