Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home খেলাধুলা কাতার বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল মিস করেছে ব্রাজিল
খেলাধুলা ফুটবল

কাতার বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল মিস করেছে ব্রাজিল

By জুমবাংলা নিউজ ডেস্কডিসেম্বর 8, 20222 Mins Read

স্পোর্টস ডেস্ক : নকআউট পর্বে দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে ব্রাজিল। গোলের সংখ্যা আরও বাড়তে পারত এ ম্যাচে। শুধু ওই ম্যাচ নয়, গোটা বিশ্বকাপেই ব্রাজিলের মোট গোলের পরিমাণ আরও বাড়ত। কাতারে সবচেয়ে বেশিসংখ্যক গোলের সুযোগ নষ্ট করা এক মাত্র দল হচ্ছে ব্রাজিল।

কাতার বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল মিস করেছে ব্রাজিল

Advertisement

চলতি বিশ্বকাপে ব্রাজিল বিশ্বকাপ অভিযাত্রা শুরু করেছিল সার্বিয়াকে ২-০ গোলে হারিয়ে। জোড়া গোল করেছিলেন রিচার্লিসন। এর একটি তো ছিল দুর্দান্ত বাইসাইকেল কিক। দ্বিতীয় ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে গোলের বেশ কিছু সুযোগ নষ্ট করে দল যখন কিছুটা ব্যাকফুটে, ঠিক তখনই ত্রাণকর্তা হিসেবে হাজির হয়েছিলেন ক্যাসিমিরো। তার গোলে ব্রাজিল সে ম্যাচ জিতেছিল ১-০ গোলে। গ্রুপের শেষ ম্যাচে তো ক্যামেরুনের কাছে ১-০ গোলে হেরেই বসলেন সেলেকাওরা। যদিও সে ম্যাচে ব্রাজিলের দ্বিতীয় সারির দল খেলেছিল। কিন্তু ক্যামেরুনের বিপক্ষে গোলের সুযোগ এসেছিল যথেষ্টই।

দক্ষিণ কোরিয়ার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে ৩৬ মিনিটের মধ্যে ৪-০ গোলে এগিয়ে যাওয়ার পর বিরাট এক জয়েরই স্বপ্ন দেখেছিলেন ব্রাজিল সমর্থকরা। কিন্তু দ্বিতীয়ার্ধে কোনো গোল করতে পারেননি নেইমার-রিচার্লিসনরা।

এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত সবচেয়ে বেশি গোল মিস করা দল ব্রাজিল। পরিসংখ্যান প্রতিষ্ঠান সোফাস্কোরের হিসাবে চার ম্যাচে ব্রাজিল ১২ গোল করার পরিষ্কার সুযোগ নষ্ট করেছে, এটি সর্বোচ্চ। এ তালিকায় দ্বিতীয় স্থানে আছে জার্মানি— প্রথম রাউন্ড থেকে বাদ পড়া দলটি ১১ পরিষ্কার গোলের সুযোগ নষ্ট করেছে।

আর্জেন্টিনা আছে তৃতীয় স্থানে— তারা নষ্ট করেছে ১০ পরিষ্কার গোলের সুযোগ। এর পর পরই আছে ফ্রান্স, বেলজিয়াম ও ক্রোয়েশিয়া। এরা প্রত্যেকেই সাতটি করে পরিষ্কার গোলের সুযোগ নষ্ট করেছে। এই হিসাব ব্রাজিলের আক্রমণাত্মক ফুটবলেরই প্রমাণ। বিশ্বকাপে এখন পর্যন্ত ব্রাজিল ১৫ গোলের সুযোগ তৈরি করেছে। এ তালিকায় এগিয়ে আছে জার্মানি। তারা তিন ম্যাচেই গোলের সুযোগ তৈরি করেছিল ১৭টি। ফ্রান্স তৈরি করেছে ১৩টি।

বিশ্বকাপে এখন পর্যন্ত সবচেয়ে বেশি গোল করা দল ইংল্যান্ড ১২টি। ফ্রান্স আছে দ্বিতীয় স্থানে, তাদের গোল ৯টি, স্পেনের গোলও ৯টি। নেদারল্যান্ডস গোল করেছে ৮টি। ব্রাজিলের গোল ৭টি। সমান ৭ গোল আর্জেন্টিনারও।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
বিশ্বকাপ

ব্রাজিল বনাম হাইতি বিশ্বকাপ ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

জুন 19, 2026
ম্যানুয়েল নয়্যার

বিশ্বকাপের মাঝেই অবসরের ঘোষণা দিলেন নয়্যার

জুন 19, 2026
ইতিহাস

কাতারকে ৬ গোলে হারিয়ে ইতিহাস কানাডার, ড্রেসিংরুমে ছুটে গেলেন প্রধানমন্ত্রী

জুন 19, 2026
Latest News
বিশ্বকাপ

ব্রাজিল বনাম হাইতি বিশ্বকাপ ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

ম্যানুয়েল নয়্যার

বিশ্বকাপের মাঝেই অবসরের ঘোষণা দিলেন নয়্যার

ইতিহাস

কাতারকে ৬ গোলে হারিয়ে ইতিহাস কানাডার, ড্রেসিংরুমে ছুটে গেলেন প্রধানমন্ত্রী

গোলরক্ষক

ঘানার গোলরক্ষক বেনজামিন আসারি: সংগ্রাম থেকে বিশ্বকাপের মঞ্চে অনুপ্রেরণার গল্প

নেইমার

ব্রাজিল শিবিরে নেইমারকে নিয়ে ফের দুঃসংবাদ

অক্ষরা

নারী ক্রিকেটে ১২৬ বলে ৩০৬ করলেন অক্ষরা গুপ্তা

হাসান

স্বপ্নের অভিষেকে উজ্জ্বল হাসান মাহমুদ, কাউন্টিতে ৯ উইকেট শিকার

বিশ্বকাপ

‘রোনালদো আর আগের মতো নেই’—বিশ্বকাপে ড্রয়ের পর কঙ্গো ফুটবলারের খোঁচা

Flag

‘আল্লাহু আকবার’ খচিত ইরাকের পতাকাও মাঠে বিছায়নি ফিফা

প্রেসিডেন্ট লুলা

মেসিকে ব্রাজিল দলে চান প্রেসিডেন্ট লুলা

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa