Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় কাতার সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
জাতীয়

কাতার সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

By Hasan MajorNovember 28, 20221 Min Read

কাতার সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

Advertisement
জুমবাংলা ডেস্ক: কাতার সফর শেষে গতকাল রবিবার (২৭ নভেম্বর) দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

সফরকালে তিনি কাতার সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল (পাইলট) সালেম হামাদ আল-আকীল আল-নাবেত এবং কমান্ডার অফ এমিরি গার্ড লেফটেন্যান্ট জেনারেল হাজ্জা বিন খলিল আল শাওয়ানি এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাতকালে তাঁরা দুই দেশের সেনাবাহিনীর মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতা এবং ভবিষ্যতে এই সম্পর্কের ক্রমাগত উন্নতির বিষয়ে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা করেন।

সফরকালে তিনি কাতার সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনাসমূহ পরিদর্শন করেন।

গত ৬ জুন বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের আমন্ত্রণে কাতার সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল (পাইলট) সালেম হামাদ আল-আকীল আল-নাবেত বাংলাদেশে আগমন করেন এবং ৮২তম বিএমএ দীর্ঘ মেয়াদী কোর্সের অফিসার ক্যাডেটদের কমিশনপ্রাপ্তি উপলক্ষ্যে আয়োজিত রাষ্ট্রপতি কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে প্যারেডের অভিবাদন গ্রহণ করেন।

সেনাবাহিনী প্রধানের উদ্যোগে কাতার সশস্ত্র বাহিনী এবং বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সার্বিকভাবে দেশের উন্নয়নের অংশীদার হিসেবে কাজ করছে।-আইএসপিআর

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
পেনশন

পেনশন নিয়ে বড় সুখবর

June 24, 2026
বৃষ্টি

উত্তরে বন্যার শঙ্কা, যেসব অঞ্চলে হতে পারে বৃষ্টি

June 24, 2026
স্বাস্থ্য কর্মকর্তা

হাসপাতালের বাথরুম পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দিতে চান স্বাস্থ্য কর্মকর্তা

June 24, 2026

Latest News

পেনশন

পেনশন নিয়ে বড় সুখবর

বৃষ্টি

উত্তরে বন্যার শঙ্কা, যেসব অঞ্চলে হতে পারে বৃষ্টি

স্বাস্থ্য কর্মকর্তা

হাসপাতালের বাথরুম পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দিতে চান স্বাস্থ্য কর্মকর্তা

নতুন পে স্কেল

নতুন পে স্কেল কার্যকর আসলে কীভাবে?

নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান

নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম গ্রেফতার

আবহাওয়া

রাতের মধ্যে আবহাওয়া নিয়ে সুখবর

ডাল-তেল

এক কোটি পরিবারকে সহায়তায় ৮১২ কোটি টাকার ডাল-তেল কিনছে সরকার

LNG

১৩৫৫ কোটি টাকায় দুই কার্গো এলএনজি কিনছে সরকার

alvi

ইকরার মৃত্যু : অভিনেতা জাহের আলভী দুদিনের রিমান্ডে

A

দেশজুড়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa